পোস্ট অফিসের এই সেভিংস স্কিমগুলিতে বাম্পার রিটার্ন! তবে 80C ধারায় কর ছাড়ের সুবিধা নেই
Post Office Saving Schemes: কর সাশ্রয় করতে অনেকেই পোস্ট অফিসের স্কিমগুলিতে বিনিয়োগ করেন। পোস্ট অফিসে বিনিয়োগে সরকারি নিশ্চয়তা থাকলেও সবকটিতে কর ছাড়ের সুবিধা পাওয়া যায় না। পোস্ট অফিসে অনেকগুলি বিনিয়োগ প্রকল্প রয়েছে, যেখানে ভাল রিটার্ন পাওয়া গেলেও, তা আয়কর আইন ১৯৬১-র ধারা ৮০সি-এর অধীনে কর ছাড়ের সুবিধা পাওয়া যায় না।
পোস্ট অফিসে এক, দুই, তিন বা পাঁচ বছরের ন্যাশনাল সেভিংস টাইম ডিপোজিট স্কিম খোলা যায়। এর সময়কাল বাড়ানো যায়। এর জন্য ফর্ম পূরণ করতে হয়। এক্ষেত্রে এক বছরের অ্যাকাউন্টের জন্য ৬.৯ শতাংশ, দুই বছরের জন্য ৭ শতাংশ, ও তিন বছরের জন্য ৭.১ শতাংশ হারে সুদ পাওয়া যায়। এর অধীনে পাঁচ বছরের জমার ওপরে আয়কর ছাড় পাওয়া যায়। তবে এর থেকে কম সময়ের জন্য কোনও কর ছাড় পাওয়া যায় না।

ভারত সরকার পোস্ট অফিসে মহিলা সম্মান সঞ্চয় স্কিম ২০২৩ চালু করেছে। এই স্কিম শুরুর উদ্দেশেয মহিলাদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা। এই স্কিমে সুবিধা নেওয়ার জন্য বয়সের সীমা নেই। তবে উল্লেখ করা প্রয়োজন, এই স্কিমে প্রাপ্ত সুদের ওপরে কর দিতে হয়। প্রত্যেক ব্যক্তির ট্যাক্স স্ল্যাব এবং আয়ের ওপরে নির্ভর করে কতটা কর কাটা যাবে।
পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্রেও আয়কর ছাড় পাওয়া যায় না। কিষাণ বিকাশ পত্রে জমা করা পরিমাণের বার্ষিক সুদ অন্য উৎস থেকে আয় হিসেবে কর যোগ্য। তবে মেয়াদপূর্তির পর টাকা তোলা হলে, সেখানে টিডিএস কাটা হয় না। কর ছাড় না পাওয়া গেলেও এটি একটি নিরাপদ বিনিয়োগ প্রকল্প।
পোস্ট অফিসের মাসিক আয় স্কিম বিনিয়োগের একটি ভাল বিকল্প। এখানে দেড় হাজার টাকা থেকে শুরু করে সর্বাধিক নয় লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। যৌথ অ্যাকাউন্চে ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে। প্রতিবছর ৭.৪ শতাংশ হারে সুদ পাওয়া যায়, তবে এই প্রকল্প কর যুক্ত। এই বিনিয়োগ আয়কর আইনের ১৯৬১-র ৮০সি ধারার অধীনে নয়। এধানে ৪০ হাজার টাকার বেশি সুদের ওপরে টিডিএস কাটা হয়। প্রবীণ নাগরিকদের জন্য সুদের সীমা ৫০ হাজার টাকা।
পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস রেকারিং ডিপোজিট স্কিমে পাঁচ বছরের জন্য বার্ষিক ভিত্তিতে ৬.৭ শতাংশ হারে সুদ পাওয়া যায়। এখানে প্রতি বছরে চক্রবৃদ্ধি সুদের সুবিধা রয়েছে। এক্ষেত্রে একা কিংবা যৌথ অ্যাকাউন্ট খোলা যায়। এখানে আমানতের কোনও সীমা নেই।












Click it and Unblock the Notifications