Post Office Rd 2023: পোস্ট অফিসের এই স্কিমে বাড়ল সুদের হার! ২০০০ টাকা রেখে পাবেন ১,৪১,৯৮৩
Post Office Rd Interest Rate 2023: পোস্ট অফিসের একাধিক স্কিমে বিনিয়োগে মোটা অঙ্কের লাভ পাওয়া যায়! কিশোর থেকে বৃদ্ধ! বিভিন্ন বয়সে পোস্ট অফিসে নানা ধরনের স্কিম রয়েছে। আর সেই সমস্ত স্কিমে বিনিয়োগ করে ভালো রিটার্ন পাওয়া যায়।
আর এর মধ্যেই ১লা জুলাই থেকে সরকার পোস্ট অফিসের আরডি ( (Post Office RD) স্কিমে সুদ বাড়িয়েছে। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী ৬.৫ সুদের হার। আগে ৬.২ হারে আরডিতে সুদ পাওয়া যেত। পোস্ট অফিসের আরডি স্কিমে পাঁচ বছরের জন্যে শুরু করা যায়। মাত্র ১০০ টাকা বিনিয়োগ করেও এই স্কিম শুরু করতে পারেন। যে কোনও পোস্টঅফিসে আরডি স্কিমের (Post Office Rd) মাধ্যমে টাকা রাখা যায়। নতুন সুদের হারে পোস্ট অফিসে ২০০০, ৩০০০, ৪০০০ এবং ৫০০০ টাকার RD-তে কত লাভ পাওয়া যাবে সেই তথ্যই তুলে ধরা হল এই প্রতিবেদনে-

Post Office Rd 2023: ২০০০ টাকার আরডি
যদি আপনি মাসে ২০০০ টাকার আরডি শুরু করেন তাহলে এক বছরে মোট ২৪,০০০ টাকা বিনিয়োগ করতে হবে। পাঁচ বছরে মোট ১,২০,০০০ টাকা বিনিয়োগ করবেন। বর্তমানে ৬.৫ সুদের হার এই স্কিমে। ফলে আগামী পাঁচ বছরে ২১,৯৮৩ টাকা শুধু সুদ হিসাবে পাবেন। আর সেই মতো স্কিমের ম্যাচুরিটি হিসাবে মোট ১,৪১,৯৮৩ টাকা পাওয়া যাবে।
Post Office Rd 2023: ৩০০০ টাকার আরডি
প্রত্যেক মাসে ৩০০০ টাকা করে পোস্টঅফিসের আরডিতে বিনিয়োগ করেন তাহলে একবছরে মোট ৩৬ হাজার টাকা জমা দিতে হবে। যদি পাঁচ বছরের জন্যে বিনিয়োগ করেন তাহলে মোট ১,৮০,০০০ টাকা বিনিয়োগ হবে। পাঁচ বছরে সুদ হিসাবে ৩২ হাজার ৯৭২ টাকা পাওয়া যাবে। আর এই স্কিমের ম্যাচুরিটির সময় মোট ২,১২,৯৭২ টাকা পাওয়া যাবে।

Post Office Rd 2023: ৪০০০ টাকার আরডি
পোস্ট অফিসে এই স্কিমে প্রত্যেক মাসে যদি ৪ হাজার টাকা জমা করেন তাহলে বছরে ৪৮০০০ টাকা বিনিয়োগ করতে হবে। একই ভাবে যদি পাঁচ বছরে বিনিয়োগ করেন তাহলে ২,৪০,০০০ টাকা বিনিয়োগ করতে হবে। নয়া সুদের হারে পাঁচ বছরে মোট ৪৩ হাজার ৯৬৮ টাকা সুদ হিসাবে পাওয়া যাবে। ম্যাচুরিটির সময় ২,৮৩,৯৬৮ টাকা পাওয়া যাবে।
Post Office Rd 2023: ৫০০০ টাকার আরডি
যদি পোস্ট অফিসের আরডিতে মাসে ৫০০০ টাকা করে দিতে শুরু করেন। তাহলে বছরে ৬০,০০০ টাকা বিনিয়োগ করতে হবে। পাঁচ বছরে মোট ৩,০০০০০ টাকা বিনিয়োগ করতে হবে। নয়া সুদের হারে মোট ৫৪ হাজার ৯৫৪ টাকা সুদ হিসাবে পাঁচ বছরে পাওয়া যাবে। সেই মতো পাঁচ বছর পর পোস্ট অফিসের এই স্কিমে ৩,৫৪,৯৫৪ টাকা পাওয়া যাবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications