Post Office Monthly Income Scheme: ৭.৪% সুদের হারে মিলবে লক্ষাধিক টাকা! বিনিয়োগ করুন একবারই
Post office monthly income scheme: পোস্ট অফিসে টাকা বিনিয়োগ সবথেকে সুরক্ষিত। শুধু তাই নয়, অন্যান্য জায়গায় টাকা বিনিয়োগের থেকে অনেক বেশি সুরক্ষিতও। এমনকি Post Office Scheme এ বিনিয়োগ করে প্রত্যেক মাসে মোটা অঙ্কের রোজগার পর্যন্ত করা সম্ভব।
এই প্রতিবেদনে এমন একটি স্কিমের কথা আলোচনা করা হল যেখানে বিনিয়োগ করে মোটা অঙ্কের রোজগার করা সম্ভব। ভাবছেন কি এমন স্কিম, যেখানে বিনিয়োগ করে মোটা রোজগার সম্ভব

Post Office Monthly Income Scheme (POMIS)
ভারতীয় পোস্ট অফিসে ( Post office) মান্থলি এনকাম স্কিম একটি সরকারি সেভিংস স্কিম। এই স্কিমে মোটা অঙ্কের সুদ পেয়ে ভালো রোজগার সম্ভব। ভারতীয় ডাকঘর এই স্কিম চালায়। ফলে টাকা নয়ছয় হওয়ার কোনও সম্ভাবনাই নেই। এই স্কিমের মাধ্যমে এই মুহূর্তে বছরে 7.4 শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে। যা ব্যাঙ্কে টাকা রাখার থেকে অনেক বেশি ভালো।
POMIS থেকে কীভাবে রিটার্ন পাওয়া যায়?
এই স্কিমে একবার মোটা অঙ্কের বিনিয়োগ করতে হয়। পাঁচ বছর পর ম্যাচুরিটি হয়। কিন্তু মাসে মাসে টাকা পাওয়া যায় এই স্কিমে। একবার অর্থ বিনিয়োগ করে, আপনি পরবর্তী পাঁচ বছরের জন্য প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পাবেন।
শুধু তাই নয়, স্কিমের মেয়াদপূর্তির পরে আপনার সম্পূর্ণ অর্থ ফেরত পাওয়া যাবে। যদি ম্যাচুরিটিতে স্কিম থেকে টাকা তোলা না হয় বা পুনঃবিনিয়োগ করা না হয়, তাহলে আপনি পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের সুদের হার অনুযায়ী সম্পূর্ণ পরিমাণে সুদ পেতে থাকবেন।
করের নিয়ম কি?
পোস্ট অফিসের এই মাসিক ইনকাম স্কিমে ( Post Office Monthly Income Scheme) বিনিয়োগ করলে TDS কাটে না। তবে যে ইনটারেস্ট আসবে সেটি কর যোগ্য।
পাঁচ লাখ টাকায় কত রিটার্ন
যদি আপনি পাঁচ লাখ টাকা এই স্কিমে বিনিয়োগ করেন তাহলে মোটা অঙ্কের লাভ পাবেন। কিন্তু কত? খুব সহজেই তা বের করে আনা সম্ভব। কীভাবে দেখুন-
বিনিয়োগের অঙ্ক- ৫,০০,০০০
বছরের সুদের হার- ৭.৪%
মেয়াদ- পাঁচ বছর
প্রত্যেক মাসে এই অঙ্কের উপর সুদ পাবেন ৩,০৮৪ টাকা।
মোট সুদ পাবেন- ১,৮৫,০০০ টাকা।
অর্থাৎ, আগামী পাঁচ বছরের যদি এই স্কিমে বিনিয়োগ করেন তাহলে ম্যাচুইরিটির পর পাঁচ লাখ টাকা বিনিয়োগে সুদ থেকে ১,৮৫,০০০ টাকা উপার্জন করা যাবে। একই সময়ে, প্রতি মাসে অ্যাকাউন্টে ৩,০০০ টাকার বেশি আসতে থাকবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে স্থানীয় পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications