Kisan Vikas Patra: মাত্র ১০০০ টাকা বিনিয়োগে লাখপতি! পোস্ট অফিসের এই স্কিমে টাকা রাখলেই ডবল
Post Office Scheme: দীর্ঘ মেয়াদে বিনিয়োগের ক্ষেত্রে একাধিক বিকল্প রয়েছে দেশে! কিন্তু দেশের জনসংখ্যায় মানুষ এখনও পোস্ট অফিসে বিনিয়োগে সাছন্দ বলে মনে করে। শুধু তাই নয়, সরকারি সংস্থায় বিনিয়োগ সুরক্ষিত।
সারা জীবনের সঞ্চয়ের টাকা চোট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক কম। এমনকি পোস্ট অফিসে ( Post Office Scheme) এখনও সুদও অনেক বেশি। একাধিক বয়সের জন্যে বিভিন্ন ধরনের স্কিমেই বিনিয়োগ করতে বেশি ভালো বাসেন সাধারণ মানুষ।

- Kisan Vikas Patra: মোটা অঙ্কের সুদ পাওয়া যায়
পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র টাকা রেখে মোটা অঙ্কের টাকা ঘরে তোলার সুযোগ রয়েছে। এই স্কিমে বছরে ৭ শতাংশ হারে সুদ পাওয়া যায়। পাঁচ বছরের জন্যে এই স্কিমে টাকা রাখতে হবে। সর্বোচ্চ 7.5 শতাংশ হারেও এই স্কিমে ( Kisan Vikas Patra) সুদ পাওয়া সম্ভব।
এই স্কিমে মাত্র ১০০০ টাকা থেকে বিনিয়োগ করা যায়। এরপর ১০০ টাকা মাল্টিপলে বিনিয়োগ করা যেতে পারে। সর্বোচ্চ কোনও সীমা নেই এই স্কিমে বিনিয়োগে। এই স্কিমে নমিনির সুবিধা রয়েছে।
- Kisan Vikas Patra: কেমন হয় সুদের গণনা
কিষাণ বিকাশ পত্রে বিনিয়োগের টাকা ১১৫ মাসে ডবল হয়ে যাবে। জানুয়ারি ২০২৩ সালে সরকার কিষাণ বিকাশ পত্রের ম্যাচুরিটির সময় ১২৩ মাস থেকে কমিয়ে ১২০ মাস করে দিয়েছে। সম্প্রতি আরও কমিয়ে ১১৫ মাস করা হয়েছে। ভারতীয় পোস্ট অফিসে থাকা তথ্য অনুযায়ী কিষাণ বিকাশ পত্রে বিনিয়োগ করা রাশির উপর সুদ কম্পাউডিংয়ের ভিত্তিতে হয়ে থাকে।
- Kisan Vikas Patra: কীভাবে খোলা যায় অ্যাকাউন্ট
কিষাণ বিকাশ পত্র খুবই গুরুত্বপূর্ণ একটি স্কিম। ১০ বছর বয়সের কমেরাও অ্যাকাউন্ট খুলতে পারবে। যে কোনও প্রাপ্ত বয়স্কের নামে ওই অ্যাকাউন্ট যদিও খোলা হবে। তবে সংশ্লিষটের বয়স যেই ১০ বছর হয়ে যাবে অ্যাকাউন্টটি ওর নামে ট্রান্সফার করে দেওয়া হবে।
এই স্কিমে অ্যাকাউন্ট খোলা খুবই সহজ। পোস্ট অফিসে আবেদন খুবই সহজ। এটি একটি স্মল সেভিংস স্কিম। প্রত্যেক তিন মাস অন্তর সরকার এই স্কিমের পর সুদ সমীক্ষা করে সরকার। আগামিদিনে সরকার এই স্কিমে সুদের হার বাড়াতে পারে। এমনটাই জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications