পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম: কীভাবে তুলবেন সর্বোচ্চ লাভ

পোস্ট অফিসে পাঁচ বছরের আমানত স্কিম রয়েছে। যা ন্যাশনাল সেভিংস রেকারিং ডিপোজিট নামেও পরিচিত। এই স্কিমের মাধ্যমে গ্রাহক ৬০ টি মাসিক কিস্তিতে অর্থ সঞ্চয় করতে পারেন।

পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিমটি তাদের জন্য ভাল যারা একটি নির্দিষ্ট সময়ের জন্য মাসিক ভিত্তিকে তাদের অর্থ সঞ্চয় করতে চান।

rupee

পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিমের বৈশিষ্ট্য

  • সাধারণভাবে একবছর, দুই বছর বা তার বেশি সময়ের জন্য এই রেকারিং ডিপোজিট স্কিম। তবে সময়ের নিরিখে সুদের হার আলাদা।
  • পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিমের জন্য সর্বনিম্ন কিস্তি হল ১০০ টাকা। এই স্কিমে বিনিয়োগের সর্বোচ্চ সীমা নেই।
  • নগদ কিংবা চেকের মাধ্যমে আমানত জমা করা যেতে পারে।
  • তিনজন প্রাপ্ত বয়স্ক জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন। আবেদনকারীকে অবশ্যই ১৮ বছরের বেশি বয়সী ভারতীয় নাগরিক হতে হবে।
  • অভিভাবকদেরও নাবালকের পক্ষে পোস্ট অফিস রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খোলার অনুমতি দেওয়া হয়।
  • পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম অ্যাকাউন্ট খোলার ৩ বছর পরে বন্ধ করা যেতে পারে।
  • পাশাপাশি বিনিয়োগ শুরুর এক বছর পর থেকে ৫০ শতাংশ পর্যন্ত ঋণ পাওয়ার সুবিধা রয়েছে পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিমে।
  • নিজের বাজেট অনুযায়ী এই স্কিমে বিনিয়োগ করা যেতে পারে। এই স্কিমটি পাঁচ বছরের জন্য।
  • এখানে জমা টাকার সুদ একইভাবে বেশি হয়। প্রতি ত্রৈমাসিকে এই সুদের টাকা অ্যাকাউন্টে যুক্ত হয়।

পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিমে বর্তমানে সুদের হার ৬.৭ শতাংশ

অর্থমন্ত্রকের সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুসারে পোস্ট অফিসে আরডি অ্যাকাউন্ট খুলতে গেলে আধার নম্বর ও প্যান নম্বর থাকা বাধ্যতামূলক। যদি আবেদনকারীর আধার নম্বর না থাকে, তবে পোস্ট অফিস রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খোলার সময় আধার কার্ড নথিভুক্তিকরণ আইডির জন্য তালিকাভুক্তির একটি আবেদন জমা দিতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+