আয়কর রিটার্নে স্বেচ্ছায় অনুদান বিষয়ে তথ্য দিতে হবে রাজনৈতিক দলগুলিকে

আয়কর রিটার্নে বিভিন্ন রকমের ছাড় পেয়ে থাকে দেশের রাজনৈতিক দলগুলি। এখন তাদের আয়কর রিটার্নের সময় (আইটিআর) বিভিন্ন বিভাগের অধীনে প্রাপ্ত স্বেচ্ছা অনুদানের বিশদ বিবরণ জমা দিতে হবে রাজনৈতিক দলগুলিকে। সম্প্রতি সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস দ্বারা বিজ্ঞাপিত সর্বশেষ আইটিআর-৭-এর অধীনে একটি ফর্ম নতুন একটি অংশ যোগ করা হয়েছে৷ যে অংশের মাধ্যমে জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫১-র ২৯এ ধারা অনুসারে রাজনৈতিক দলগুলিকে জানাতে হবে যে তারা নিয়মমতো নিবন্ধিত কিনা। এবং নিবন্ধিত হয়ে থাকলে তা কবে ও রেজিষ্ট্রেশন নম্বরও জানাতে হবে রাজনৈতিক দলগুলিকে৷

স্বেচ্ছায় অনুদান বিষয়ে তথ্য দিতে হবে রাজনৈতিক দলগুলিকে

এই নতুন নিয়ম বলা হয়েছে একটি অর্থবর্ষে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত স্বেচ্ছা অনুদান করের বাইরে থাকবে বলে জানা গিয়েছে৷ নাঙ্গিয়া অ্যান্ডারসেন এলএলপি ডিরেক্টর নেহা মালহোত্রা বলেছেন যে আইটিআর৭ এ স্বেচ্ছা অনুদান সম্পর্কে তথ্য প্রকাশের প্রয়োজনীয়তা বেশিরভাগই পরিমাণগত প্রকৃতির এবং এটিকে স্বাগত জানানো হচ্ছে কারণ এতে আরও ব্যাপক এবং স্বচ্ছ রিপোর্টিং হবে। যার ফলে কর ফাঁকি দেওয়া, ও অণুদান লুকানোর মতো ঘটনাগুলি হ্রাস পাবে।

কর্পাস তহবিল অনুদানের জন্য দেশী এবং বিদেশী অবদানগুলি এখন আরও দুটি বিষয় ভাগ করে৷ এক, অনুদান যা সংস্কার বা মেরামতের জন্য। এবং দুই, অন্যান্য কর্পাস তহবিলের প্রতিনিধিত্বের জন্য৷ ফর্মটিতে লভ্যাংশ আয়, এফআইআই-এর লভ্যাংশ আয় এবং দ্বৈত কর ছাড় চুক্তি (ডিটিএএ) হারে লভ্যাংশ আয়ের অতিরিক্ত তথ্যের দাবি করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+