নীরবে ইংল্যান্ডে ভেগেছেন নীরব মোদী, চাইছেন 'রাজনৈতিক আশ্রয়'

পিএনবি জালিয়াতিতে অভিযুক্ত নীরব মোদী ইংল্যান্ডে আছেন এবং সেখানে রাজনৈতিক আশ্রয় চাইছেন।

খোঁজ মিলল নীরব মোদীর। জানা গেছে তিনি ইংল্যান্ডে আছেন, সেখানে রাজনৈতিক আশ্রয় চাইছেন। দাবি করছেন, তিনি 'রাজনৈতিক ষড়যন্ত্র'-এর শিকার। ১৩ হাজার কোটি টাকার উপর ব্যাঙ্ক জালিয়াতিতে অভিযুক্ত তিনি। ব্রিটেনের হোম অফিস অবশ্য এনিয়ে কিছু বলতে চায়নি। তাঁদের বক্তব্য কোনও স্বতন্ত্র ক্ষেত্রে তারা তথ্য দেয় না। ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছে, তদন্তকারী সংস্থাগুলি তাদের কাছে আবেদন করলে তারা নীরবকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করবে।

নীরবে ইংল্যান্ডে ভেগেছেন নীরব মোদী

২০১৮-র জানুয়ারিতেই ভারতের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক সংস্থা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জানিয়েছিল, নীরব মোদী ও তাঁর মামা মেহুল চৌক্সির সংস্থা তাদের সঙ্গে ১৩,৪০০ কোটি টাকার প্রতারণা করেছেন। কিন্তু এ খবর প্রকাশ্যে আসার আগেই নীরব ও মেহুল দেশ ছেড়ে পালান। অবশ্য তার মাত্র কয়েকদিন আগেই নীরবকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা গিয়েছিল দাভোসের বানিজ্য সম্মেলনে। কিন্তু জালিয়াতির কথা প্রকাশ্যে আসার পর থেকেই তাঁদের কোনও হদিশ পায়নি তদন্তকারীরা।

এর আগে ব্যাঙ্কের ঋণ খেলাপ করে ইংল্যান্ডে আশ্রয় নিয়েছেন লিকার টাইকুন বিজয় মালিয়াও। তাঁকে দেশে ফেরানোর জন্য ইতিমধ্যেই ব্রিটিশ সরকারের কাছে আবেদন জানিয়েছে ভারত। নীরবের ক্ষেত্রে এখনও সেরকম কোনও উদ্যোগ চোখে পড়ছে না। বিদেশ মন্ত্রকের দাবি তারা তদন্তকারী অফিসারদের আবেদনের অপেক্ষায় আছেন। গত মে মাসে সিবিআই এই মামলায় ২৫ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে। তারমধ্যে নাম আছে নীরব ও মেহুলেরও। জানা গিয়েছে তারপরই নিজেকে নির্দোষ দাবি করে ব্রিটেনে আশ্রয় চেয়েছেন এই প্রতারক হীরক ব্যবসায়ী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+