PM Svanidhi Yojana: সরকারি প্রকল্পে স্বনির্ভর! ব্যবসার জন্য সস্তায় ঋণ এই স্কিমেই
PM Svanidhi Yojana: ছোট দোকানদারদের আর্থিক সহায়তা দিতে করোনা মহামারীর সময় এই প্রকল্পের শুরু করেছিল কেন্দ্রীয় সরকার। তবে করোনা বিদায় নিলেও, স্কিমটি চালু রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে এখনও পর্যন্ত প্রায় ৭০ লক্ষের বেশি স্ট্রিট ভেন্ডরকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
এই প্রকল্পের সুবিধা যাঁকা এখনও পর্যন্ত পেয়েছন, তাঁদের মধ্যে ৪৩ শতাংশ মহিলা। তা ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত।

- ৭০ লক্ষের বেশি স্ট্রিট ভেন্ডরকে আর্থিক সহায়তা হিসেবে নয় হাজার কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে।
- স্ট্রিট ভেন্ডারদের সাহায্য করতে পিএম স্বনিধি যোজনা শুরু করা হয়েছিল। এর মাধ্যমে সরকার গ্যারান্টি ছাড়াই ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকে।
- এই প্রকল্পের অধীনে প্রথমবার কোনও গ্যারান্টি ছাড়াই দশ হাজার টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। বারো মাসের মধ্যে সেই অর্থ ফেরত দিতে পারলে, দ্বিতীয়বার ২০ হাজার টাকা এবং তৃতীয়বার ৫০ হাজার টাকা ঋণ পেতে পারেন।
- এই প্রকল্পের অধীনে সব সুবিধাভোগীকে সাত শতাংশ হারে সুদে ভর্তুকি দেওয়া হয়।
কীভাবে আবেদন
- প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার জন্য আবেদন করতে http://pmsvanidhi.mohua.org.in/-এ ক্লিক করতে হবে।
- তারপর এখানেই আবেদন করা যাবে।
- কমন সার্ভিস সেন্টারে গিয়েও এই স্কিমের জন্য আবেদন করা যাবে।
- যে কোনও সরকারি ব্যাঙ্কে গিয়েও আবেদন করা যাবে।
- এই স্কিমের সুবিধা নিতে গেলে আবেদনকারীর অবশ্যই একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার যুক্ত মোবাইল থাকতে হবে।












Click it and Unblock the Notifications