PM Suryoday Yojana: কারা পাবেন এই প্রকল্পের সুবিধা, কারা পাবেন না, একনজরে
দেশের নাগরিকদের জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে। সমাজের বিভিন্ন অংশের লোকজনদের কথা মাথায় রেখে সরকারি পরিকল্পনা করে থাকে। সেরকমই একটি প্রকল্প হল পিএম সূর্যোদয় যোজনা।
বিদ্যুতের ব্যবহার বৃদ্ধির কারণে মানুষের বিদ্যুতের বিল বাড়ছে। বিশেষ করে গ্রীষ্মে বিদ্যুতের বেশি ব্যবহারের কারণে বিলও অনেক বেশি আসছে।

এই বিষয়টি মাথায় রেখে কেন্দ্রীয় সরকার গরিব ও অভাবীদের জন্য একটি প্রকল্প নিয়ে এসেছে। এই প্রকল্পে এই শ্রেণিভুক্ত মানুষদের বাড়িতে বসানো হবে সোলার প্যানেল। ফলে বিদ্যুতের দাম নিয়ন্ত্রণে থাকবে। এই সোলার প্যানেল বসাতে ভর্তুকি দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার অধীনে কারা বাড়িতে সৌল প্যানেল বসানোর সুবিধা পাবেন, তা একবার দেখে নেওয়া যাক।
প্রধানমন্ত্রীর ঘোষণা
কেন্দ্রীয় সরকার পরিচালিত প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার অধীনে বাড়ির ছাদে সোলার প্যানেল বসানো হয়। এই প্রকল্পের অধীনে বিদ্যুতের বিল শূন্যে নামিয়ে আনার লক্ষ্য রাখা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ২২ জানুয়ারি অযোধ্যা থেকে এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন, এই প্রকল্পের অধীনে এক কোটি মানুষকে সুবিধা দেওয়া হবে।
কারা পাবেন সুবিধা
দরিদ্র ও মধ্যবিত্তরা এই প্রকল্পে সুবিধা পাবেন। যাঁদের নিজের বাড়ি রয়েছে এবং ভারতীয় নাগরিক তাঁরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। যাঁরা এই প্রকল্পের জন্য আবেদন করবেন, তাঁদের বাৎসরিক আয় কোনওভাবেই দেড় লক্ষের বেশি হওয়া চলবে না।
কারা সুবিধা পাবেন না
যাঁরা আয়কর দেন, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। যাঁরা সরকারি চাকরি করেন, কিংবা যাঁদের পরিবারের সদস্যরা সরকারি চাকরি করেন, তাঁরা এই প্রকল্প অর্থাৎ পিএম সূর্যোদয় যোজনার সুবিধা পাবেন না।












Click it and Unblock the Notifications