Rapid Rail: এবার আসছে র‍্যাপিড রেল! উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী, এর গতি কত, কোথা থেকে যাত্রা শুরু

Rapid Rail: দেশে শিগগির র‍্যাপিড রেল আসতে চলেছে। এব্যাপারে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও গাজিয়াবাদের কিছু জায়গা পরিদর্শন করেছেন। এই ভেনুগুলি থেকে প্রধানমন্ত্রী দেশের প্রথম দ্রুত রেল ট্রানজিট র‍্যাপিডেক্সের উদ্বোধন করবেন। তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী শীঘ্রই র‍্যাপিড রেলের উদ্বোধন করতে পারেন।

উল্লেখ্য যে দিল্লি-গাজিয়াবাদ-মিরাট র‍্যাপিড রেলের প্রথম পর্যায়ে সংযুক্ত হয়েছে। এই করিডোরের ১৭ কিমি দীর্ঘ প্রাথমিক অংশটি চালু করা হবে। এই করিডোরের মোট দৈঘ্য ৮২ কিমি। এর মধ্যে ৬৮ কিমি উত্তর প্রদেশে আর ১৪ কিমি দিল্লিতে।

PM Narendra Modi to inaugurate Rapid Rail

ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশন এনসিআর-এ এই আঞ্চলিক র‍্যাপিড ট্রানজিট সিস্টেমের একটি নেটওয়ার্ক তৈরি করছে। এই নেটওয়ার্ক দিল্লি মেট্রোর সঙ্গে যুক্ত করা হবে। এইভাবে দিল্লির সঙ্গে যুক্ত হবে পানিপথ, আলোয়ার এবং মিরাটের মতো অনেক শহর।

বর্তমানে যে প্রকল্পে কাজ চলছে, তার অধীনে ২০২৫ সাল নাগাদ দিল্লি ও মিরাটের মধ্যে র‍্যাপিড রেল চলতে দেখা যাবে। তথ্য অনুযায়ী, এই যাত্রায় সময় লাগবে ১ ঘন্টারও কম। গতির কথা বললে, এই ট্রেনটি ঘন্টায় ১৬০ কিমি বেগে চলবে। এই ট্রেনে ছটি বগি থাকবে। এর চেহারা হবে বুলেট ট্রেনের মতো। এই ট্রেনগুলি সেই সব লোকেদের জন্য উপকারী হবে, যারা বেশি গতিতে এক শহর থেকে অন্য শহরে ভ্রমণ করতে চান।

বর্তমানে প্রথম বিভাগে সাহিবাদ, গাজিয়াবাদ, গুলধর, দুহাই ডিপোগুলির মধ্যে রেল চলবে। এই ট্রেনে মহিলাদের জন্য আসন সংরক্ষণও থাকবে। এই ট্রেনে ২x২ অ্যাডজাস্টেবল সিট থাকবে। ট্রেনে থাকবে ফ্রি ওয়াইফাই, মোবাইল চার্জিং সকেট, ইনফোটেইনমেন্ট-সহ আরও অনেক সুবিধা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+