Budget 2023: লোকসভার আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট! নীতি আয়োগের বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে মোদী
বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর তার আগেই আর্থিক বাজেট পেশ করবে মোদী সরকার। বিশেষ করে লোকসভা নির্বাচনের আগে এই বাজেট খুবই গুরুত্বপূর্ণ কেন্দ্রের কাছে।
বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর তার আগেই আর্থিক বাজেট পেশ করবে মোদী সরকার। বিশেষ করে লোকসভা নির্বাচনের আগে এই বাজেট খুবই গুরুত্বপূর্ণ কেন্দ্রের কাছে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, আগামী লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে এবার মোদী সরকারের বাজেট হতে পারে জনমুখী। আর এই অবস্থায় জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নীতি আয়োগে অর্থনৈতিক বিশেষজ্ঞদের সঙ্গে এই বৈঠক করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কেন্দ্রীয় বাজেট পেশের আগে অর্থনৈতিক বিশেষজ্ঞদের সঙ্গে মোদীর এই বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, বৈঠকের শুরুতেই অর্থনীতিবিদদের মতামত এবং পরামর্শ নেন প্রধানমন্ত্রী।
এরপর ভারতের অর্থনৈতিক অবস্থা এবং চ্যালেঞ্জগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গিয়েছে। আগামী ৩১ জানুয়ারি থেকে সংসদে বাজেট অধিবেশন শুরু হচ্ছে। এই অধিবেশন আগামী ছয় এপ্রিল পর্যন্ত চলতে পারে বলে মনে করা হচ্ছে। লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনের মাধ্যমে এই বাজেট সেশন শুরু হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর বক্তব্যের মাধ্যমে এই অধিবেশনের সূচনা করবেন।
তবে আগামী অর্থ বছরের জন্যে আর্থিক বাজেট ১লা ফেব্রুয়ারি পেশ করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তবে প্রথমদিনেই সাংসদের দুটি কক্ষএই ইকোনমিক সার্ভে পেশ করা হবে। এরপরেই বাজেট পেশ করা হবে বলে জানা যাচ্ছে। অধিবেশনের প্রথম ভাগ ১০ ফেব্রিয়ারি পর্যন্ত চলতে পারে। এরপর বাজেট অধিবেশনের দ্বিতীয় ভাগ ছয় মার্চ থেকে শুরু হবে আর তা চলবে ৬ এপ্রিল পর্যন্ত। এমনটাই জানা যাচ্ছে।
Prime Minister Narendra Modi will hold a meeting with economists at NITI Aayog today. PM will seek their opinions and suggestions as well as assess the state of the Indian economy and its challenges, ahead of theUnion Budget: Sources pic.twitter.com/dm1OUQXi4I
— ANI (@ANI) January 13, 2023
অন্যদিকে এবার বাজেটে বেশ কিছু ক্ষেত্রে ছাড়ের ঘোষণা করতে পারে মোদী সরকার। বিশেষ করে চাকরিজীবীদের জন্যে কর ছাড় দেওয়ার কথা বলা হতে পারে আগামী বাজেটে। অন্যদিকে মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে জর্জরিত সাধারণ মানুষ। বিশেষ করে গ্যাসের দাম থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় একাধিক জিনিসের দাম আকাশছোঁয়া। রাস্তায় হোক কিংবা বাজারে গেলেই মূল্যবৃদ্ধির ছ্যাকায় পুড়ছে আমআদমি।
এই অবস্থায় বাজেটে একটা রূপরেখা মোদী সরকার যাতে আনে সেই দাবিউ উঠছে। এমনকি বেকারত্ব ইস্যুতেও এবার বাজেটে বড়সড় ঘোষণার জল্পনা তৈরি হয়েছে। এই অবস্থায় দেশের মানুষের ব্যাপক একটা চাহিদাকে মাথায় রেখে বাজেট পেশ করলেন নির্মলা সিতারমণ। আর সেই বাজেট এবার জনদরদী নাকি অন্য কিছু হয় সেদিকেই তাকিয়ে দেশের আমজনতা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications