জিডিপির ইন্দ্রপতনে রাতের ঘুম ছুটেছে মোদীর, তড়িঘড়ি বৈঠকে বসছেন অরুণ জেটলির সঙ্গে

অর্থনীতির গতিপথ বুঝে নিতে অর্থমন্ত্রী অরুণ জেটলি ও অর্থমন্ত্রকের পারিষদদের নিয়ে বৈঠকে বসছেন মোদী।

অর্থনীতির অধঃগমন নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কপালে। অর্থনীতির গতিপথ বুঝে নিতে তাই তড়িঘড়ি অর্থমন্ত্রী অরুণ জেটলি ও অর্থমন্ত্রকের পারিষদদের নিয়ে বৈঠকে বসছেন মোদী। কীভাবে এই অবস্থা থেকে বেরিয়ে আসা যায়, সেই নিয়েই তিনি আলোচনা করবেন, মত নেবেন বলে সূত্রের খবর।

অর্থনীতি নিয়ে চিন্তিত মোদী তড়িঘড়ি বৈঠকে বসছেন জেটলির সঙ্গে

অর্থনীতিকে নতুন দিশা দিতে নরেন্দ্র মোদীর সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ও অর্থমন্ত্রকের সচিবের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গতবছরে এপ্রিল থেকে জুন মাসে জিডিপির বৃদ্ধি ছিল ৭.৯ শতাংশ। তা এবছরে কমে এসেছে ৫.৭ শতাংশে।

রপ্তানি ক্ষেত্রে যেমন টান পড়েছে, তেমনই শিল্পোৎপাদনও মুখ থুবড়ে পড়েছে। জিডিপি-র কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট ২.৪ শতাংশ বেড়ে গিয়েছে। পাশাপাশি জিএসটি বলবৎ হওয়ার পরে অর্থনীতিতে জোর ধাক্কা লেগেছে। এছাড়া নোট বাতিলের ধাক্কাও অর্থনীতিতে ভালোভাব টের পাওয়া গিয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

এদিনের বৈঠকে প্রত্যক্ষ ও পরোক্ষ করের হিসাব প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরতে পারেন অর্থমন্ত্রকের সচিব। পাশাপাশি খুচরো ও পাইকারি মুদ্রাস্ফীতির হার যেভাবে অগাস্ট মাসে বেড়েছে তা নিয়েও আলোচনা হতে পারে এদিনের বৈঠকে। এছাড়া কীভাবে কর্মসংস্থান সৃষ্টি করা যেতে পারে এবং বেসরকারি বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে আনা যেতে পারে তা নিয়েও আলোচনার পথ খোলা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+