গ্রাহকদের সুবিধার কথা ভেবে PM Jan Dhan Yojana-তে বড়সড় সিদ্ধান্ত! মিসড কলেই সমস্ত তথ্য হাতের মুঠোয়
এই যোজনার মাধ্যমে কেন্দ্রের তরফে একাধিক সুবিধা দেওয়া হয়। তবে এই যোজনার মাধ্যমে যারা সুবিধা পাচ্ছেন তাঁদের জন্যে এই খবর নিঃসন্দেহে বড়। কারণ এখন থেকে ঘরে বসে অ্যাপনার সেভিংস অ্যাকাউন্টে (Jan Dhan Bank Account) ব্যালেন্স কত
PM Jan Dhan Yojana: প্রধানমন্ত্রী জনধন যোজনা (Pradhan Mantri Jan Dhan Yojana) তে বড় খবর। বিশেষ করে যারা এই যোজনার মাধ্যমে উপকৃত হচ্ছেন তাঁদের জন্যে অবশ্যই এই খবর যথেষ্ট গুরুত্বপূর্ণ।
দেশের প্রত্যেক মানুষের যাতে ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট থাকে সেদিকে নজর রেখে এই যোজনা নিয়ে আসা হয়। এই যোজনার মাধ্যমে একেবারে জিরো ব্যালেন্সে পোস্ট অফিস, ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারা যায়।
এই যোজনার মাধ্যমে কেন্দ্রের তরফে একাধিক সুবিধা দেওয়া হয়। তবে এই যোজনার মাধ্যমে যারা সুবিধা পাচ্ছেন তাঁদের জন্যে এই খবর নিঃসন্দেহে বড়। কারণ এখন থেকে ঘরে বসে অ্যাপনার সেভিংস অ্যাকাউন্টে (Jan Dhan Bank Account) ব্যালেন্স কত টাকা রয়েছে তা জানতে পারবেন।
আর এজন্যে একটা মিসড কল (Missed Call) যথেষ্ট। আর তাতেই সমস্ত তথ্য হাতের মুঠোতে চলে আসবে। কিন্তু কিভাবে কাজ করবে এই প্রক্রিয়া।

এভাবে আপনি আপনার ব্যালেন্স দেখে নিন-
আপনি আপনার প্রধানমন্ত্রী জনধন যোজনাতে সেভিংস অ্যাকাউন্টে ব্যালেন্স জানতে দুটি উপায় ফলো করতে পারেন। প্রথম উপায় অর্থাৎ মিসড কলের মাধ্যমে খুব সহজে অ্যাকাউন্টে থাকা ব্যালেন্স জেনে নিতে পারবেন। দ্বিতীয় ধাপে ওয়েবসাইটে গিয়েও আপনার তথ্য সব জানতে পারবেন। এজন্যে আপনাকে PFMS পোর্টালে যেতে হবে। দুটি প্রক্রিয়া কিভাবে ব্যবহার করবেন এই প্রতিবেদনে সে বিষয়ে বিস্তারিত জানানো হল -

PFMS পোর্টালের সাহায্যে কীভাবে উপকৃত হবেন
সেভিংস অ্যাকাউন্টে কত টাকা আছে টা জানার জন্যে PFMS রপোর্টালটি ব্যবহার করতে পারেন।
এজন্যে প্রথমে আপনাকে এই লিঙ্কে - https://pfms.nic.in/NewDefaultHome.aspx# ক্লিক করতে হবে। এরপর ওয়েবসাইটে গিয়ে 'Know Your Payment' অপশনে গিয়ে ক্লিক করতে হবে। এখানে আপনাকে আপনার অ্যাকাউন্ট নম্বর দিতে হবে।
এজন্যে যদিও একটা বক্স খুলে যাবে। তবে এখানে দুবার অ্যাকাউন্ট নম্বর দিতে হবে। এরপর একটা ক্যাপচা কোড আসবে। সেই কোড দিতে হবে। আর তা দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টে কত টাকা আছে, লেনদেন সংক্রান্ত সমস্ত তথ্য স্ক্রিনের উপর ভেসে উঠবে।

মিসড কলে সমস্ত তথ্য হাতের মুঠোতে
যদি আপনি পোর্টালটি ব্যবহার করতে না চান তাতে কোনও সমস্যা নেই। একটা মিসড কলে সমস্ত সমস্যার সমাধান হবে। কীভাবে? রিপোর্ট বলছ একটা মিসড কলে সমস্ত তথ্য চলে আসবে।
আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে সেই সমস্ত তথ্য চলে আসবে। তবে আপনার জন্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে তাহলে খুব সহজে মিসড কলের মাধ্যমে অ্যাকাউন্টের যাবতীয় তথ্য চলে আসবে।
এজন্যে আপনাকে 18004253800 এই অম্বর কিংবা 1800112211 নম্বরে মিসড কল দিতে হবে। তবে মনে রাখতে হবে আপনার রেজিস্টার মোবাইল নম্বর থেকেই কিন্তু এই নম্বরে মিসড কল দিতে হবে। অন্য কোনও নম্বর থেকে দিলে কিন্তু হবে না।

জন ধন অ্যাকাউন্ট কী
প্রধানমন্ত্রী জন ধন যোজনা মোদী সরকারের অন্যতম বড় আর্থিক কর্মসূচি। এই কর্মসূচির অধীনে দেশের দারিদ্রসীমার আওতায় থাকা মানুষদের জন্য কোন রকম টাকা ছাড়াও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং ডাকঘরে আ্যাকাউন্ট খোলা হয়। এই অ্যাকাউন্ট যে কোনও ব্যাঙ্কের শাখা কিংবা ব্যাঙ্ক মিত্র আউটলেটে খোলা যায়।
কীভাবে অ্যাকাউন্ট খোলা যাবে?
কেউ যদি জন ধন অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে তাঁকে তাঁর বাড়ির কাছের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় গিয়ে ফর্ম পূরণ করতে হবে। সেখানে বিস্তারিত তথ্য দিতে হবে। এর মধ্যে রয়েছে, মোবাইল নম্বর, ব্যাঙ্কের শাখার নাম, আবেদনকারীর ঠিকানা,
মনোনীত ব্যক্তির নাম, পেশা, বার্ষিক আয়, নির্ভরশীলদের সংখ্যা, পুরসভার ওয়ার্ড নম্বর কিংবা গ্রামের কোড কিংবা টাউন কোড দিতে হবে। এদেশে বসবাসকারী যে কোনও নাগরিক যার বয়স ১০ বছর কিংবা তার বেশি তিনি জন ধন অ্যাকাউন্ট খুলতে পারেন।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications