Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

PM Jan Aushadhi Kendra: সরকারের টাকায় ওষুধের দোকান খুলুন! লাভ গুণে শেষ হবে না

PM Jan Aushadhi Kendra: চাকরি নয়, ঝোঁক বাড়ছে ব্যবসায়! নতুন প্রজন্মের অনেকেই ব্যবসার দিকে নজর দিচ্ছেন। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে একাধিক ক্ষেত্রকে ব্যবহার করে মোটা অঙ্কের রোজগার করছেন ব্যবসা। এমনকি চাকরি ছেড়ে ব্যবসাতে মন দিচ্ছেন অনেকেই।

এমনকি মোটা অঙ্কের রোজগারও করছেন। আপনিও যদি আগামিদিনে ব্যবসা করার পরিকল্পনা করে থাকেন তাহলে দারুন ব্যবসার আইডিয়া রইল এই প্রতিবেদনে! ভাবছেন কি এমন ব্যবসা যেখানে মোটা বিনিয়োগ সম্ভব। ওষুধের দোকান (Medical Store Business) খুলে মোটা অঙ্কের রোজগার সম্ভব।

PM Jan Aushadhi Kendra

কেন্দ্রীয় সরকার Generic Medicine-কে আরও গুরুত্ব দিতে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র (PM Jan Aushadhi Kendra) খোলার সুযোগ দিচ্ছে। এজন্যে কেন্দ্রীয় সরকার নানা ভাবে সাহায্যও করছে। কিন্তু কীভাবে সাহায্য পাবেন। কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাবেনই বা কীভাবে? সমস্ত তথ্য রইল এই প্রতিবেদনে।

PM Jan Aushadhi Kendra খুলছে সরকার

সরকার প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র (PM Jan Aushadhi Kendra) এর মতো দোকান আরও বেশি করে খুলছে। ২০২৪ সালের মার্চ মাসের মধ্যে গোটা দেশে এমন ওষুধের ১০,০০০ দোকান খোলার সিদ্ধান্ত নিয়েছে। সাধারণ মানুষের ওপর দামি ওষুধের বোঝা কমাতে জন ঔষুধী কেন্দ্র খুলছে সরকার। আর এই ধরণের খোলার ক্ষেত্রে সরকার তিনটি ক্যাটাগরি বানিয়েছে। আর সেই মতো সরকার এই দোকান খোলার সুবিধা দিচ্ছে।

কারা খুলতে পারবেন PM Jan Aushadhi Kendra?

প্রথম ক্যাটাগরিতে যে কোনও ব্যক্তি, একজন বেকার ফার্মাসিস্ট, একজন ডাক্তার বা একজন রেজিস্টার মেডিকেল প্র্যাকটিশনার জন ঔষধি কেন্দ্র খুলতে পারেন। দ্বিতীয় ক্যাটাগরিতে যে কোনও এনজিও, প্রাইভেট হাসপাতাল এহেন দোকান খুলতে পারবেন।

থার্ড ক্যাটাগরিতে রাজ্য সরকার কর্তৃক মনোনীত যে কোনও সংস্থা কেন্দ্রের জন ঔষধি কেন্দ্র খোলার সুযোগ পাবে। যদিও আপনিও এই ধরনের ওষুধের দোকান খুলতে চান তাহকে বি ফার্মা কিংবা ডি ফার্মা ডিগ্রি থাকতে হবে। ওষুধ দোকান খোলার ক্ষেত্রে আবেদনের সময় এই ডিগ্রি গুলির প্রমান্য নথি জমা দিতে হবে।

প্রয়োজন হয় লাইসেন্সের

প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র যোজনার অধীনে, SC-ST কিংবা প্রতিবন্ধী আবেদনকারীদের ৫০,০০০ টাকা পর্যন্ত ওষুধ অগ্রিম দেওয়া হয়। এই দোকান প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র এই নামেই খুলতে হবে। এই দোকান খোলার ক্ষেত্রে সবার আগে 'রিটেল ড্রাগ সেলস' লাইসেন্সের প্রয়োজন হবে। অনলাইনের মাধ্যমে ফর্ম ডাইনলোড করে এই লাইসেন্সের জন্যে আবেদন করতে পারা যাবে।

কত টাকা রোজগার করা সম্ভব?

প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র থেকে বিক্রি হওয়া ওষুধ বিক্রি থেকে ২০ শতাংশ কমিশন পাওয়া যায়। এছাড়াও মাসে বিক্রির উপর ১৫ শতাংশ ইনসেনটিভ দেওয়া হয়। প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র যোজনার অধীনে, একটি দোকান খুলতে, সরকার আসবাবপত্র এবং অন্যান্য জিনিসের জন্য দেড় লক্ষ টাকা পর্যন্ত সহায়তা দেয়। এছাড়াও নানা ভাবে এই ধরনের দোকান খোলার ক্ষেত্রে সরকার সাহায্য করে থাকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+