গাড়ি কেনার কথা ভাবছেন? তাহলে কখনই প্রতিবেদনটি এড়িয়ে যাবেন না
দেশজুড়ে করোনার আবহ। ক্রমশ বাড়ছে সংক্রমণ। আর এরই মধ্যে নতুন করে তৃতীয় ওয়েভ আছড়ে পড়ার আশঙ্কা। আর এই আশঙ্কা থেকেই দ্রুত ভ্যাকসিনেশন করা হচ্ছে। তবে সংক্রমণের আশঙ্কাকে নিয়েই রাস্তায় বের হতে হচ্ছে সাধারণ মানুষকে।
দেশজুড়ে করোনার আবহ। ক্রমশ বাড়ছে সংক্রমণ। আর এরই মধ্যে নতুন করে তৃতীয় ওয়েভ আছড়ে পড়ার আশঙ্কা। আর এই আশঙ্কা থেকেই দ্রুত ভ্যাকসিনেশন করা হচ্ছে। তবে সংক্রমণের আশঙ্কাকে নিয়েই রাস্তায় বের হতে হচ্ছে সাধারণ মানুষকে।

তবে অনেকেই সংক্রমণের আশঙ্কায় যতটা সম্ভব গণপরিবহণ এড়িয়ে যাচ্ছেন। নিজস্ব গাড়ি কিংবা দুচাকার উপর আস্থা রাখছে। যাদের নেই তাঁরা কিনতে চাইছেন। তবে এই অবস্থায় যারা গাড়ি কেনার কথা ভাবছেন তাঁদের জন্যে খুব একটা স্বস্তির খবর নয়।
বিশেষ করে জারাব মারুতি সুজুকির গাড়ি কেনার কথা ভাবছেন তাঁদের জন্যে তো একেবারে নয়। মারুতি সুজুকি তাঁদের তৈরি সমস্ত গাড়ির দাম বাড়াতে চলেছে।
তবে ঠিক কত টাকা দাম বাড়াবে সংস্থা সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। জুলাই মাস থেকে বর্ধিত এই দাম কার্যকর হবে। তবে গাড়ির মডেলের ভিত্তিতে এই দাম ঠিক করা হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। ফলে মারুতি সুজুকির প্রত্যেকটি গাড়ির দাম আলাদা আলাদা হবে।
মারুতির সুজুকির তরফে জানানো হয়েছে যে, অন্যান্য সমস্ত খরচ ভয়ঙ্কর ভাবে বেড়ে গিয়েছে। এই অবস্থায় গাড়ির দাম বাড়ানো ছাড়া আর কোনও উপায় নেই বলে জানানো হচ্ছে সংস্থার তরফে। যদিও ক্রেতাদের উপর বোঝা খুব একটা চাপানো হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
মারুতি-সুজুকির সমস্ত রেঞ্জের গাড়ি রয়েছে। মধ্যবিত্তের অল্টো যেমন রয়েছে তেমন এস-ক্রশের মতো গাড়িও রয়েছে। জানা গিয়েছে, মডেলের ভিত্তিতে সমস্ত গাড়ির দাম বাড়ানো হবে। অন্যদিকে শুধু গাড়িই নয়, বাড়তে চলেছে বাইক এবং স্কুটারের দামও।
জনপ্রিয় মোটর বাইক নির্মাতা হিরো মোটোকর্প তাদের একাধিক বাইক এবং স্কুটারের দাম বাড়াতে চলেছে। মধ্যবিত্তের পকেটে আগুন ধরিয়ে বেশ অনেকটাই বাড়তে চলেছে দাম।হিরো তাঁদের বেশ কয়েকটি বাইক এবং স্কুটারের এক্স-শোরুমের দাম বাড়াতে চলেছে।
১ লা জুলাই থেকে বর্ধিত এই দাম কার্যকর করা হবে বলে জানানো হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে যে, বাইক তৈরির অন্যান্য সরঞ্জামের দাম এতটাই বেড়ে গিয়েছে যে সংস্থা কার্যত দাম বাড়াতে বাধ্য হচ্ছে।












Click it and Unblock the Notifications