বর্তমানে বয়স ৩০-এর শুরুর দিকে, ৫০-এই অবসরের পরিকল্পনা! জরুরি কিছু জিনিস মাথায় রাখতে হবে
আপনার বয়স কি ত্রিশ-এর শুরুর দিকে? কর্মক্ষেত্রে দিন ভাল যাচ্ছে না? ষাটবছর বয়স হওয়ার আগেই অবসরের পরিকল্পনা করছেন? তাহলে অবশ্যই জরুরি কিছু জিনিস পাথায় রাখতে হবে।
সাংসারিক প্রয়োজনে অধিকাংশ মানুষজনকেই ৬০ বছর বয়স পর্যন্ত কাজ করতে হয়। পরিস্থিতির কারণে আবার অনেকেই ষাট বছর বয়স পর্যন্ত কাজ করতে পারেন না। ফলে আগে থেকেই বেশ কিছু জিনিসে নজর দেওয়াটা জরুরি। তবে তা অনুসরণ করাটা মোটেও সহজ কাজ নয়।

উদাহরণ হিসেবে ধরে নেওয়া যাক, আপনার বয়স ৩২ বছর, চাকরি করেন। ৫০ বছর বয়সের মধ্যে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার লক্ষ্য রেখেছেন। ফলে সঞ্চয়ের জন্য হাতে রয়েছে ১৮ বছর। কিন্তু বর্তমানে মানুষের আয়ু বেড়ে যাওয়ায় আপনি হয়তো ৮০ বছর কিংবা তারপরেও বেঁচে থাকবেন। তাহলে এমনভাবে ভবিষ্যত পরিকল্পনা করতে হবে, যেখানে অন্তত ৪০ বছরের অবসর জীবন কাটানোর পরিকল্পনা (৫০ বছর বয়স থেকে ৯০ বছর) করে নিতে হবে।
এর জন্য ৩২ বছর বয়সে ৭.৫ লক্ষ টাকা বার্ষিক ব্যয় এবং মুদ্রাস্ফীতি ৬ শতাংশ, অবসর পরবর্তী রিটার্ন ৭-৮ শতাংশ, সঞ্চয়ের সময় ৬০-৪০ ইক্যুইটি ডেট পোর্টফলিও করতে, ৫০ বছর বয়সে অবসর নিতে গেলে অন্তত ছয় থেকে সাত কোটি টাকার প্রয়োজন হবে।
যে কয়েকটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে
- প্রাথমিক অবসরের জন্য সঞ্চয় অকমাত্র লক্ষ্য হওয়া যাবে না। পরিবার-সন্তান থাকলে তাদের ভবিষ্যতের জন্য আলাদাভাবে সঞ্চয় করতে হবে। বিশেষ করে তাদের শিক্ষা, বিয়ের জন্য।
- কয়েক বছর বাদে বাদে মাঝে মধ্যে বড় খরচ হয়। যেমন বাড়ি মেরামত করা, গাড়ি কেনা। এগুলো সঞ্চয়ের থেকেই করতে হয়। যদি তাড়াতাড়ি অবসর নিতে চান, তাহলে এই দিনটিতেও লক্ষ্য রাখতে হবে।
- যেহেতু ৫০-এ অবসর নিতে চান, ফলে বহু দশক জীবন কাটাতে হবে। জীবনযাপন করতে গিয়ে রক্ষণশীল হতে হবে। ফলে হাতে থাকা টাকাকে স্থায়ী করতে হবে। বছর ফুরানোর আগে টাকা ফুরিয়ে যাওয়ার ধারনা থেকে বেরিয়ে আসতে হবে।
- বেশি দিন বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজন। ফলে তার জন্য পরিকল্পনা করা অপরিহার্য। তাই যদি নিজের স্ত্রী যদি কয়েক বছরের ছোট হন, তাহলে তিনি আপনার থেকে বেশিদিন বেঁচে থাকবেন।
- স্বাস্থ্য বিমা যেমন থাকতে হবে, ঠিক তেমনই পরবর্তী দশকগুলিতে বিমাহীন চিকিৎসা ব্যয়ের জন্য কিছু আটাকা আগে থেকে রেখে দিতে হবে। কারণ বিমা থাকলেও তা সব কিছু কভার করে না। সেই কারণে মেডিক্যাল কন্টিজেন্সি ফান্ড তৈরির পরিকল্পনা করতে হবে।
- যদি ভাগ্য বিপক্ষে যায়, তাহলে অবসরের পরিকল্পনা লাইনচ্যুত হতে পারে, সেব্যাপারেও সতর্ক থাকতে হবে।
- যদি সঞ্চয় কম থাকে এবং কম টাকা নিয়ে অবসর গ্রহণ করেন, আর যদি তা অবসর নেওয়ার কয়েকবছর পরে উপলব্ধি করেন, তাহলে পুরনো জায়গায় ফিরে যেতে পারবেন না। কারণ সেই সময় চাকরি পাওয়া যাবে না।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications