মাত্র ৪ টাকায়, হ্যাঁ! বিশ্বের এই দেশগুলিতে একেবারে জলের দরে পেট্রোল
মাত্র ৪ টাকায়, হ্যাঁ! বিশ্বের এই দেশগুলিতে একেবারে জলের দরে পেট্রোল
প্রায় এই মুহূর্তে ১০০ টাকার উপরে ভারতে পেট্রোলের দাম। হাতে ছ্যাঁকা লাগছে এক লিটার ডিজেল কিনতে গিয়েও। যদিও গত কয়েকদিন আগেই পেট্রোলের লিটার প্রতি পাঁচ টাকা এবং ডিজেলে লিটার প্রতি ১০ টাকা কর ছেড়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের এহেন ঘোষণার পরেই একাধিক রাজ্য তাঁদের কর ছেড়ে দিয়েছে। ফলে কিছুটা দাম কমলেও মধ্যবিত্তের আয়ত্তের বাইরেই জ্বালানি। যদিও বেশ কয়েকটি রাজ্য তাঁদের কর না কমানোর ফলে এখনও ১০০ টাকার উপরেই ভারতে পেট্রোল। কিন্তু জানেন কি বিশ্বে এমন কিছু দেশ আছে যেখানে মাত্র শূন্য টাকাতেই পাওয়া যায় পেট্রোল? এই প্রতিবেদনে বিশ্বের ১০টি দেশের পেট্রোলের দাম তুলে ধরা হল।

লিটার প্রতি তেলের দাম ৩৪ টাকা!
বিশ্বাস না হলে এটাই সত্যি। মাত্র শূন্য টাকতে পাওয়া যায় বিশ্বের এক দেশে পেট্রোল। আবার বিশ্বের এমন দেশও আছে যেখানে এল লিটার পেট্রোলের দাম মাত্র ৩৪.২০৫ টাকা। ভাবছেন তো মাত্র ৩৪ টাকায় কীভাবে? হ্যাঁ বিশ্বের নবম বৃহত্তম রাষ্ট্র এবং বৃহত্তম স্থলবেষ্টিত রাষ্ট্র হল কাজাকিস্তান। এখানে এক লিটার পেট্রোলের দাম মাত্র ৩৪ টাকা। খনিজ সম্পদে ভরা এই দেশ। একাধিক খনিজের সন্ধান পাওয়া গিয়েছে।
শুধু তাই নয়, উইকিপিডিয়া থেকে পাওয়া তথ্য বলছে মোট ২.৭ বিলিয়ন টন (২.৭ বিলিয়ন দীর্ঘ টন) পেট্রোলিয়াম সহ শতাধিকের বেশি আমানত রয়েছে। তেল অনুসন্ধানে দেখা গিয়েছে ক্যাস্পিয়ান উপকূলে আমানত অনেক বড় আমানতের একটি ছোট অংশ মাত্র। বলা হয় যে ওই অঞ্চলে ৩.৫ মিলিয়ন টন (৩.৪ বিলিয়ন দীর্ঘ টন) তেল এবং ২.৫ মিলিয়ন ঘনমিটার (৮৮ বিলিয়ন ঘনফুট) গ্যাস পাওয়া যেতে পারে। সব মিলিয়ে কাজাখস্তানের তেলের আমানতের অনুমান ৬.১ বিলিয়ন টন (৬.০ বিলিয়ন দীর্ঘ টন)। তবে এই দেশে তেল শোধনাগারের সংখ্যা অনেক কম।

ইথিওপিয়াতে এক লিটার পেট্রোল মাত্র ৩৩ টাকায়
ইথিওপিয়া বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলির একটি। মাথাপিছু আয় মাত্র প্রায় ১ হাজার ডলার। দেশের অর্থনীতি প্রায় সম্পূর্ণ কৃষিনির্ভর। কিন্তু সে দেশেও এক লিটার পেট্রোলের দাম ভারতের থেকে অনেকটাই কম। গ্লোবাল পেট্রোল ইনডেক্স বলছে আজকের দিনে দাঁড়িয়ে সে দেশে লিটার প্রতি পেট্রোলের দাম 33.93 টাকা।

বিশ্বের অষ্টম দেশ যেখানে আরও কম পেট্রোলের দাম
বিশ্বের অষ্টম দেশ তুর্কমেনিস্তান। যেখানে পেট্রোলের দাম লিটার প্রতি ৩১. ৮৫১ টাকা। তেলের একাধিক ভান্ডারের পাশাপাশি বিশ্বের ৪র্থ বৃহত্তম প্রাকৃতিক গ্যাস সম্ভার রয়েছে। তুর্কমেনিস্তান পৃথিবীর একমাত্র দেশ, যেখানে ১৯৯১ সাল থেকে গ্যাস, বিদ্যুৎ এবং জল বিনামূল্যে প্রদান করা হয়। শুধু তাই নয়, ১৯ শতকে তুর্কমেনের বাসিন্দারা ভূ-পৃষ্ঠের কাছাকাছি তেল উত্তোলন করে এবং জাহাজে আস্ট্রাকানে এবং উটের কাফেলার মাধ্যমে ইরানে পাঠাতে থাকে। ১৮৯০ এর দশকে বাণিজ্যিক তেল খনন শুরু হয়। ব্যাপক ভাবে তেল উত্তোলন করে এই দেশ।

নাইজেরিয়াতে লিটার প্রতি তেল মাত্র ৩০ টাকা
নাইজেরিয়া আফ্রিকার সর্বাধিক জনবহুল ও বিশ্বের ৭ম সর্বোচ্চ জনবহুল রাষ্ট্র। আফ্রিকা মহাদেশের প্রতি ৬ জনের ১ জনই নাইজেরীয়। ধীরে ধীরে এই দেশ নিজেদেরকে উন্নত করেছে। অর্থনীতি মূলত খনিজ তেল (পেট্রোলিয়াম) উৎপাদন ও কৃষিনির্ভর। নাইজেরিয়ার দক্ষিণভাগে নাইজার নদীর ব-দ্বীপ অঞ্চলে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের সমৃদ্ধ মজুদ আছে, যা আগামী বহু দশক ধরে ব্যবহার করা যাবে। এমনটাই মত বিজ্ঞানীদের। এই দেশে লিটার প্রতি পেট্রোলের দাম মাত্র ৩০ টাকা। ভারতের থেকে অনেকটাই সস্তা।

কুতেয়!
তেলের ভান্ডারের উপর বসে এই দেশ। একাধিক তেলের খনি রয়েছে। আর এই তেলের ভান্ডার কার হাতে থাকবে তা নিয়ে মাঝে মধ্যেই লড়াই বাঁধতে দেখা যায়। গ্লোবাল পেট্রোল ইন্ডেক্স অনুযায়ী এই মুহূর্তে কুয়েতে এক লিটার পেট্রোলের দাম মাত্র ২৫.৮৫৭ টাকা। যা ভারতের এক লিটার জলের বোতলের দামের সমান।

আলজেরিয়া
উত্তর-পশ্চিম আফ্রিকায় ভূমধ্যসাগরের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি রাষ্ট্র। এর পূর্ণ সরকারি নাম আলজেরিয়া গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্র। এই দেশে এক লিটার পেট্রোলের দাম প্রায় ২৪ টাকা। কিন্তু কেন সস্তা? তথ্য বলছে সাহারা মরুভূমিতে লুকিয়ে রয়েছে বিশাল একটা তেলের ভান্ডার। ব্যাপক ভাবে খনিজ তেল উত্তোলন করে এই দেশ। শুধু তাই নয়, আর তা রফতানি করে মোটা অংকের রোজগার করে এই দেশ।

অ্যাঙ্গোলা (Angola)
আফ্রিকায় আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত একটি রাষ্ট্র। অ্যাঙ্গোলা আফ্রিকান দেশগুলির মধ্যে সবচেয়ে ধনী দেশে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। এই দেশে ব্যাপক ভাবে খনিজ সম্পদ লুকানো রয়েছে। তথ্য বলছে এই দেশে লিটার প্রতি পেট্রোলের দাম মাত্র ১৯ টাকা।

সিরিয়াতে এক লিটার তেলের দাম মাত্র ১৭ টাকা!
ক্রমশ কমছে দাম। একেবারে তেলের ভান্ডারের মধ্যে বসে রয়েছে এই দেশ। গোটা বিশ্বকে এই দেশে তেল রফতানি করে থাকে। প্রত্যেকদিন কয়েক গ্যালোন তেল উত্তোলন করা হয়। আর তা বিশ্বের একাধিক দেশে ছড়িয়ে পড়ে। এক লিটার পেট্রোলের দাম এই দেশে মাত্র ১৭ টাকা

ইরান
অনেকে বলেন ইরান সহ এমন কিছু দেশ রয়েছে যারা তেলের কূপের মধ্যে বসে। শুধু তাই নয়, অনেকে মজা করে এও বলেন যে, এই সমস্ত দেশে নাকি কল খুললে জল নয়, তেল পরে। আর সেখানেই এক লিটার পেট্রোলের দাম কত জানেন? জানলে চমকে যাবেন। তথ্য বলছে, এক লিটার পেট্রোলের দাম এখানে মাত্র ৪.৪৫৮ টাকা।

শূন্য টাকাতেও পাওয়া যায় পেট্রোল?
হ্যাঁ একেবারে শূন্য! অবাক হচ্ছেন। হ্যাঁ! এটাই সবথেকে বড় সত্যি। আজকের দিনে দাঁড়িয়ে ভেনেজুয়েলাতে পেট্রোলের দাম কিনা শূন্য টাকা শূন্য পয়সা। তাহলে একেবারে ফ্রি!! না, কিছু কর দিতে হয়। তবে তা বিনাপয়সার সমান। কিন্তু কেন এত সস্তা। ভেনেজুয়েলাতে প্রচুর পরিমানে তেলের রিজার্ভার রয়েছে। বিংশ শতাব্দীর শুরুতে এখানে পেট্রোলিয়ামের বিশাল মজুদ আবিষ্কৃত হওয়ার পর অর্থনীতির গতি পাল্টে যায়। ১৯৭০-এর দশক থেকে সরকার নিয়ন্ত্রিত সংস্থা তেলের উৎপাদন দেখাশোনা করছে। যদিও তেল শিল্প প্রচুর সম্পদের সৃষ্টি করেছে, তা সত্ত্বেও ভেনেজুয়েলাতে ধনী ও দরিদ্রের মধ্যে রয়েছে সুস্পষ্ট বিভাজন।












Click it and Unblock the Notifications