চার বছরে সর্বোচ্চ হারে বাড়ল পেট্রোলের মূল্য, ডিজেলের দামে সর্বকালীন রেকর্ড
চার বছরে সর্বোচ্চ সীমায় পৌঁছল পেট্রোলের দাম। ডিজেলের দাম সর্বোচ্চ রেকর্ড ছুঁল।
চার বছরে সর্বোচ্চ সীমায় পৌঁছল পেট্রোলের দাম। ডিজেলের দাম সর্বোচ্চ রেকর্ড ছুঁল। এদিন কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি বেড়ে হল ৭৬.৪৪ টাকা। গত সাতদিনে দাম বেড়েছে ১ টাকা ১৬ পয়সা।

এদিকে ডিজেলের দাম লিটার প্রতি বেড়ে হয়েছে ৬৭.২৭ টাকা। গত সাতদিনে কলকাতায় ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ১ টাকা ২০ পয়সা হারে।
গত চারবছরে এই দাম সর্বোচ্চ সীমায় পৌঁছল বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় তেল মন্ত্রক জ্বালানিতে রাজস্ব শুল্ক কমানোর প্রস্তাব দেয়। তবে এবারের বাজেটে সেই প্রস্তাব খারিজ করে দেয় অরুণ জেটলির অর্থমন্ত্রক।
দক্ষিণ এশীয় দেশের মধ্যে ভারতে এই মুহূর্তে পেট্রোল-ডিজেলের খুচরো দাম সবচেয়ে বেশি বলে জানা গিয়েছে।
গতবছর থেকে প্রতিদিন লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দামের রিভিশন শুরু হয়েছে। তার আগে প্রতি মাসের ১ ও ১৬ তারিখে পেট্রোল-ডিজেলের দাম বাড়তো বা কমানো হতো।












Click it and Unblock the Notifications