মধ্যবিত্তের চাপ বাড়িয়ে আরও বাড়ল ডিজেলের দাম! প্রায় ১১০ টাকার কাছাকাছি পেট্রোলও
চাপ বাড়ছে আম-আদমির। নতুন করে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। এই নিয়ে গত আট দিনে সাত বার পেট্রোপণ্যের দাম বাড়ল। সোমবার পেট্রোলের দাম বেড়েছে লিটার পিছু ৮৩ পয়সা এবং প্রতি লিটার ডিজেলের দাম বাড়ল ৭০ পয়সা।
চাপ বাড়ছে আম-আদমির। নতুন করে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। এই নিয়ে গত আট দিনে সাত বার পেট্রোপণ্যের দাম বাড়ল। সোমবার নতুন করে পেট্রোলের দাম বেড়েছে। আর তা লিটার পিছু ৮৩ পয়সা বেড়েছে। এবং প্রতি লিটার ডিজেলের দাম বাড়ল ৭০ পয়সা।

নতুন দাম কার্যকর হবে
মঙ্গলবার সকাল ছটা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানা যাচ্ছে। তবে নতুন করে ফের একবার পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় মধ্যবিত্তের উপর বোঝার পরিমাণ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

সাপ্লাই চেনে আঘাত
প্রায় একমাসেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ! যার প্রভাব পড়েছে বিশ্ব বাজারে। ক্রুড ওয়েলের দাম হু হু করে বাড়তে শুরু করেছে। এই অবস্থায় ভারতে যে এর প্রভাব পড়বে তা আগেই আশঙ্কা করেছিলেন অর্থনীতিবিদরা। আর এর মধ্যে সাপ্লাই চেনেও ভয়ঙ্কর ভাবে প্রভাব পড়েছে। যদিও নানা ভাবে মূল্যবৃদ্ধি ঠেকানো সম্ভব হলেও গত কয়েকদিনে আর সম্ভব হচ্ছে না, তা কার্যত স্বীকার করে নিয়েছেন কেন্দ্রীয় অর্থনীতিবিদ নির্মলা সীতারমণ। তিনি জানিয়েছেন, রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের কারনে গোটা বিশ্বেই সাপ্লাই চেনে আঘাত পড়েছে। আর সেই কারণেই এহেন মূল্যবৃদ্ধি বলে মন্তব্য অর্থমন্ত্রীর।

এক নজরে কলকাতায় দাম?
যদিও চার রাজ্যে বিজেপির জয়জয়কারের পরেই প্রধানমন্ত্রী মূল্যবৃদ্ধির ইঙ্গিত দিয়েছিলেন। বলেছিলেন, সব জিনিসের দাম বাড়ছে। অন্যদিকে কলকাতায় লিটার পিছু ৮৩ পয়সা বাড়ায়পেট্রোলের দাম হল ১০৯ টাকা ৬৮ পয়সা। প্রায় ১১০ টাকা ছুঁয়ে ফেলার মতোই। অন্যদিকে ডিজেলের নতুন দাম হল ৯৪ টাকা ৬২ পয়সা।
শুধু কলকাতায় নয়, গোটা দেশের সমস্ত মেট্রো সিটিতেই পেট্রোল ডিজেলের দাম বেড়েছে। তবে বিভিন্ন রাজ্যে কর আলাদা হওয়াতে বিভিন্ন দাম নির্ধারিত হয়ে থাকে। আগামীকাল মঙ্গলবার সকাল ছটা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে। এই অবস্থায় নতুন করে ফের একবার জিএসটি কার্যকর করার দাবি উঠতে শুরু করেছে সর্বত্র।

গ্যাসের দাম ফের একবার বাড়তে পারে বলে আশঙ্কা
অন্যদিকে গ্যাসের দাম ফের একবার বাড়তে পারে বলে আশঙ্কা। গত কয়েকদিন আগেই ৫০ টাকা বৃদ্ধি হয়েছে রান্নার গ্যাসে। আর তা বেড়ে হয়েছে ৯৭৬ টাকা। মাসের শুরুতেই ফের একবার সেই দাম বাড়তে পারে বলে শোনা যাচ্ছে। যদিও সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি। তবে প্রত্যেকদিন দাম বাড়ছে গ্যাসেরও। এই অবস্থায় দাম বৃদ্ধি করতে একপ্রকার বাধ্য সরকার হবে বলেই মনে করছেন অর্থনীতির কারবারিরা।












Click it and Unblock the Notifications