পরপর ১৩ দিন পেট্রোল ডিজেলের মূল্য হ্রাস! আন্তর্জাতিক বাজারে বাড়লেও দাম কমল দেশে
পরপর ১৩ দিন ধরে মূল্যহ্রাস পেট্রোল-ডিজেলের। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য হ্রাস এবং ডলারের নিরিখে টাকার মূল্য ভাল জায়গায় থাকায় তেলের এই মূল্যহ্রাস বলে জানা গিয়েছে।
পরপর ১৩ দিন ধরে মূল্যহ্রাস পেট্রোল-ডিজেলের। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য হ্রাস এবং ডলারের নিরিখে টাকার মূল্য ভাল জায়গায় থাকায় তেলের এই মূল্যহ্রাস বলে জানা গিয়েছে। বিভিন্ন শহরে এদিন পেট্রোলের দাম কমেছে ২১ থেকে ২৩ পয়সার মতো। ডিজেলে কমেছে ৩০ পয়সার মতো।

এদিন দিল্লিতে পেট্রোল ও ডিজেলের মূল্য লিটার পিছু ৭১.৭২ এবং ৬৬.৩৯ টাকা। দাম হ্রাস হয়েছে যথাক্রমে ২১ ও ২৭ পয়সা করে।
মুম্বইয়ে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৭৭.২৯ টাকা এবং ৬৯.৪৮ টাকা।
চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৭৪.৪১ এবং ৭০.০৯ টাকা।
কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৭৩.৭৫ এবং ৬৮.১২ টাকা।
তবে আন্তজার্তিক বাজারে মঙ্গলবার জ্বালানির দাম বেড়েছে। ব্রেন্ট-এর জ্বালানি তেল মঙ্গলবার বিক্রি হয়েছে ব্যারেল পিছু ৬২.৩৫ ডলারে।












Click it and Unblock the Notifications