Petrol-Diesel Price In Kolkata: রেকর্ড গড়ে ১১৩ টাকায় পৌঁছল পেট্রোল! সেঞ্চুরি'র পথে ডিজেলের দামও

রকেট গতিতে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম! গত ২১ মার্চ প্রথম জ্বালানির দাম বাড়ে। মাঝখানে দুটি দিন স্বস্তি দিলেও এরপর থেকে কার্যত টানা বেড়েছে দাম। আর সেই ধারা অব্যাহত রেখেই আজ শনিবার ফের একবার দাম বাড়ল পেট্রোল-ডিজেলের।

রকেট গতিতে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম! গত ২১ মার্চ প্রথম জ্বালানির দাম বাড়ে। মাঝখানে দুটি দিন স্বস্তি দিলেও এরপর থেকে কার্যত টানা বেড়েছে দাম। আর সেই ধারা অব্যাহত রেখেই আজ শনিবার ফের একবার দাম বাড়ল পেট্রোল-ডিজেলের।

আর এভাবে ফের একবার মূল্যবৃদ্ধি হওয়াতে চাপ বাড়ল সাধারণ মানুষের উপর। শাক-সবজি থেকে সমস্ত জিনিসের দাম ভয়ঙ্কর ভাবে বাড়বে বলে আশঙ্কা অর্থনীতির কারবারিরা। আর এই অবস্থায় সাধারণ মানুষের শোচনীয় অবস্থা হবে বলেই মনে করা হচ্ছে।

ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

মাস পয়লায় পেট্রোল-ডিজেলের দাম অপরিবর্তিত থেকেছে! কিন্তু আজ দুই তারিখ রাতে ফের একবার মূল্যবৃদ্ধি। ঘোষণা অনুযায়ী আজ শনিবার পেট্রোলের দাম বাড়ল ৮৪ পয়সা, ডিজেলের দাম বাড়ল ৮০ পয়সা। আর এই বর্ধিত মূল্যবৃদ্ধিতে পেট্রোলের নতুন দাম হলে ১১৩ টাকা তিন পয়সা, সেঞ্চুরির পথে ডিজেলও। লিটার প্রতি ৮০ পয়সা দাম বাড়ায় কলকাতায় নতুন দাম হল ৯৭ টাকা ৮২ পয়সা আগামীকাল রবিবার সকাল ৬টা থেকে নতুন দাম কার্যকর হতে চলেছে।

আট টাকার উপরে দাম বাড়ল

আট টাকার উপরে দাম বাড়ল

টানা ১১ দিন দাম বাড়ল পেট্রোল এবং ডিজেলের। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের পরেই জ্বালানির দাম বাড়তে পারে। এমনটাই আশঙ্কা করা হয়েছিল। এমনকি ১৫ টাকা পর্যন্ত দাম বাড়তে পারে বলে মনে করা হয়েছিল। কোনও রকমে কয়েকদিন মূল্যবৃদ্ধি ঠেকায় সরকার! কিন্তু গত 21 শে মার্চ থেকে দুদিন বাদে প্রায় রোজই বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। আর তা আট টাকার উপরে বৃদ্ধি পেয়েছে। আর এই মূল্যবৃদ্ধি রেকর্ড বলছেন অর্থনীতির কারবারিরা।

অন্যান্য জিনিসের দাম বাড়ার আশঙ্কা

অন্যান্য জিনিসের দাম বাড়ার আশঙ্কা

ইতিমধ্যে একাধিক জিনিসের দাম বেড়ে গিয়েছে। সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় দুধ থেকে রান্নার তেলের দাম আকাশছোঁয়া। পাল্লা দিয়ে বাড়ছে গ্যাসের দাম। আর এর মধ্যে প্রত্যেকদিন বাড়ছে পেট্রোপন্যের দাম। যার প্রভাব সমস্ত জিনিসের পড়বে বলে শঙ্কা। বিশেষ করে পণ্য পরিবহণের খরচ বাড়বে। আর তা বাড়লে মধ্যবিত্তের রান্নাঘরে আগুন ধরাটাই বাকি!! পকেট তো রোজ কাঁটা যাচ্ছে।

মূলবৃদ্ধি ঘিরে শুরু রাজনৈতিক তরজা

মূলবৃদ্ধি ঘিরে শুরু রাজনৈতিক তরজা

অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে নিঃসন্দেহে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এই অবস্থায় জ্বালানির দাম কমানোর দাবি উঠছে। আর এই ইস্যুতে পথে নেমে লড়াইয়ের হুঁশিয়ারি বিরোধীদের। কেন জিএসটির আওতায় তেল নিয়ে আসা হচ্ছে না তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও বিজেপির দাবি, যুদ্ধের কারণে এই মূল্যবৃদ্ধি। তবে পশ্চিমবঙ্গ সহ রাজ্যগুলিকে কর ছাড়ের দাওয়াই বিজেপি নেতাদের মুখে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+