Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Petrol-Diesel Price In Kolkata: ডিজেল ছুঁল প্রায় ১০০ টাকায়! পেট্রোলেও নয়া দামে রেকর্ড

রকেট গতিতে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম! গত ২১ মার্চ প্রথম জ্বালানির দাম বাড়ে। মাঝখানে দুটি দিন স্বস্তি দিলেও এরপর থেকে কার্যত টানা বেড়েছে দাম। আর সেই ধারা অব্যাহত রেখেই আজ সোমবার ফের একবার দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। গত ১৫ দ

রকেট গতিতে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম! গত ২১ মার্চ প্রথম জ্বালানির দাম বাড়ে। মাঝখানে দুটি দিন স্বস্তি দিলেও এরপর থেকে কার্যত টানা বেড়েছে দাম। আর সেই ধারা অব্যাহত রেখেই আজ সোমবার ফের একবার দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। গত ১৫ দিনের মধ্যে ১৩ দিন লাগাতার বাড়ল পেট্রোল এবং ডিজেলের দাম।

লাগাতার এহেন মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়াচ্ছে বিরোধীরা। এমনকি এই অবস্থায় আলোচনার প্রস্তাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

ফের বাড়ল দাম

ফের বাড়ল দাম

ফের একবার মূল্যবৃদ্ধি পেট্রোল-ডিজেলে। সোমবার রাতে ফের একবার বাড়ল দাম। ঘোষণা অনুযায়ী পেট্রোলের দাম বাড়ল ০.৮৩ পয়সা, ডিজেলের দাম বাড়ল ৮০ পয়সা। আর এই বর্ধিত মূল্যবৃদ্ধিতে পেট্রোলের নতুন দাম হলে ১১৪ টাকা ২৮ পয়সা। প্রায় সেঞ্চুরি করে ফেলল ডিজেলও। লিটার প্রতি ৮০ পয়সা দাম বাড়ায় কলকাতায় ডিজেলের নতুন দাম হল ৯৯ টাকা ০২ পয়সা আগামীকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে নতুন দাম কার্যকর হতে চলেছে।

বিশ্ববাজারে নিম্নমুখী তেলের দাম

বিশ্ববাজারে নিম্নমুখী তেলের দাম

রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের পরপরেই হু হু করে তেলের দাম বাড়তে থাকায়। বিশ্ববাজারে ক্রুড ওয়েলের দাম বাড়তে শুরু করে। কার্যত রেকর্ড গতিতে বাড়তে থাকে। আর এর প্রভাব যে ভারতের উপর পড়বে তা কার্যত স্পষ্ট ছিল। কিন্তু গত কয়েকদিন ধরে বিশ্ববাজারে ক্রুড ওয়েলের দাম নিম্নমুখী। আর এরপরেও ভারতে ক্রমশ দাম বাড়ছে পেট্রোপণ্যের। আর তা নিয়েও ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। অস্বাভাবিক হারে এহেন মূল্যবৃদ্ধির কারণে অন্যান্য জিনিসের দামও বাড়বে বলে আশঙ্কা।

নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে

নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে

পেট্রোল-ডিজেলের দামের উপর নির্ভরে অনেক কিছু। বিশেষ করে পণ্য পরিবহণ খরচ অনেকটাই নির্ভর করে। আর এই অবস্থায় যেভাবে দাম বাড়ছে তাতে পরিবহণ খরচ অনেকটাই বেড়ে গিয়েছে। যার প্রভাবও পড়তে শুরু করে দিয়েছে আম আদমির উপর। একাধিক নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বেড়ে গিয়েছে। সাধারণ চাল, ডাল এমনকি মাছ কিংবা শাক-সব্জির দামও লাফে লাফে বাড়ছে। নিত্য প্র্যজনিয় জিনিস কিনতে ছ্যাকা খাচ্ছেন আম আদমি।

শেষ কোথায়?

শেষ কোথায়?

মাঝে কয়েকমাস ভোটের জন্যে দাম না বাড়লেও ফের বাড়ছে দাম। ১৩ দিনে প্রায় ১০ টাকা বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। এই অবস্থায় কংগ্রেস থেকে সমস্ত বিরোধীরা সরকারের উপর চাপ বাড়াচ্ছে। পথে নেমে শুরু হয়েছে ক্ষোভ-বিক্ষোভ। যদিও এই অবস্থায় আশার আলো দেখাচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, সরকার সবরকম ভাবে চেষ্টা চালাচ্ছে। যার মধ্যে অন্যতম রাশিয়ার সঙ্গে বৈঠক। সস্তায় তেল কিনছে ভারত। আর তা কিনলে কয়েকদিনের মধ্যেই তেলের দাম কমে যাবে বলে আসা বঙ্গ বিজেপির এই সাংসদের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+