এক ধাক্কায় ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম, আরও দামী হল পেট্রোল-ডিজেল

রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের কারণে সব জিনিসের দাম বাড়ছে বলে জানিয়েছিলেন তিনি। আর ঠিক তিন মাসের মাথায় বাড়ল জ্বালানির দাম। এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম। একই সঙ্গে বাড়ল পেট্রোল-ডিজেলের দামও।

পাঁচ রাজ্যের নির্বাচনের পরেই মূল্যবৃদ্ধির ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের কারণে সব জিনিসের দাম বাড়ছে বলে জানিয়েছিলেন তিনি। আর ঠিক তিন মাসের মাথায় বাড়ল জ্বালানির দাম। এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম। একই সঙ্গে বাড়ল পেট্রোল-ডিজেলের দামও।

আজ সোমবার মধ্যরাত থেকেই বর্ধিত এই দাম কার্যকর হবে বলে জানা গিয়েছে। এক ধাক্কায় এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের উপর চাপ বাড়াবে বলেই মনে করা হচ্ছে। এমনকি অন্যান জিনিসেরও উপরেও এর প্রভাব পড়বে বলে আশঙ্কা।

দাম বাড়ল পেট্রোল-ডিজেলের!

দাম বাড়ল পেট্রোল-ডিজেলের!

রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের কারণে আন্তজাতিক বাজারে ক্রুড ওয়েলের দাম ব্যাপক ভাবে বেড়ে গিয়েছে। আর সেই সময়েই আশঙ্কা করা হয় যে এর প্রভাব ভারতের উপর পড়বে। এক ধাক্কায় পেট্রোল-ডিজেলের দাম ১৫ টাকা পর্যন্ত বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়। কিন্তু ভোটের কারণে কিছুটা হলেও এই বিষয়ে ধীরে চলো নীতি নেয় মোদী সরকার। কিন্তু শেষ রক্ষা হল না। জ্বালানিতে নতুন দামের কথা জানাল পেট্রল ডিলার্স অ্যাসোসিয়েশন। ঘোষণা অনুযায়ী পেট্রোল এবং ডিজেলে ৮৩ পয়সা করে বাড়ছে। আর এরপরেই বর্ধিত পেট্রলের দাম বেড়ে হচ্ছে ১০৫.৫১ টাকা। অন্য দিকে লিটার প্রতি ডিজেলের দাম বেড়ে হচ্ছে ৯০.৬২ টাকা। মঙ্গলবার সকাল ৬টা থেকে নয়া দাম কার্যকর।

বাড়ছে গ্যাসের দামও

বাড়ছে গ্যাসের দামও

সরাসরি মধ্যবিত্তের রান্নাঘরে আঘাত! এক ধাক্কায় গ্যাসের দাম বাড়ছে ৫০ টাকা। আজ সোমবার মধ্যরাত থেকে বর্ধিত দাম কার্যকর করা হচ্ছে। আর তা বেড়ে হচ্ছে ৯৭৬ টাকা। তবে স্বস্তির খবর বাণিজ্যিক গ্যাসের দাম কিছু টা হলেও কমেছে। কয়েক দফায় বাণিজ্যিক গ্যাসের দাম ভয়ঙ্কর ভাবে বৃদ্ধি পায়। সেখানে দাঁড়িয়ে এদিন কমেছে। আর তা কমে নয়া দাম হচ্ছে ২০৮৭ টাকা। তবে আগামী মাসের শুরুতেই ফের একবার বাড়তে পারে বলে আশঙ্কা থেকেই যাচ্ছে।

অন্যান্য জিনিসের দাম বাড়ার আশঙ্কা!

অন্যান্য জিনিসের দাম বাড়ার আশঙ্কা!

তবে যেভাবে এদিন রান্নার গ্যাসের দাম বাড়ল তাতে অন্যান্য জিনিসেরও দাম এবার বাড়বে বলে আশঙ্কা। পেট্রোল-ডিজেলের দাম বাড়ার কারণে পণ্য পরিবহণের খরচ বাড়বে বলে আশঙ্কা। আর এর প্রভাব মধ্যবিত্তের উপর পড়বে বলেই আশঙ্কা অর্থনীতিবিদদের। শুধু তাই নয়, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের প্রভাবে সোয়াবিন ওয়েল সহ একাধিক জিনিসের দাম বাড়বে বলে আশঙ্কা। এই অবস্থায় গত কয়েকদিনে একাধিকবার উচ্চপর্যায়ের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+