Petrol Diesel price: কলকাতায় প্রায় ১০৮ টাকা ছুঁয়ে ফেলল পেট্রোলের দাম! আর ডিজেল...

Petrol Diesel price: কলকাতায় প্রায় ১০৮ টাকা ছুঁয়ে ফেলল পেট্রোলের দাম! আর ডিজেল...

ফের বাড়ল পেট্রোল-ডিজেল। গত দুদিন পরপর বাড়লেও আজ বৃহস্পতিবার বাড়েনি জ্বালানির দাম। তবে শুক্রবার সকাল থেকে ফের একবার বাড়ছে দাম। বাড়ছে পেট্রোল এবং ডিজেলের দাম। গত কয়েকদিন আগেই মূল্যবৃদ্ধির ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চার রাজ্যে জয়ের পরেই তিনি বলেন, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের কারনে দুনিয়া জুড়ে সব জিনিসের দাম বাড়ছে। ভারতেও যার প্রভাব পড়ছে। আর এরপরেই জ্বালানির দাম বাড়ে।

একবার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

একবার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

আর সেই ধারাকে অব্যাহত রেখেই ফের একবার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। পেট্রল ডিলার্স অ্যাসোসিয়েশনের তরফে প্রত্যেকদিন পেট্রোল-ডিজেলের দাম ঘোষণা করা হয়। সেই মতো বৃহস্পতিবার রাতে নতুন করে দাম বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী, পেট্রোলে ৮৪ পয়সা বৃদ্ধি হয়েছে। এবং ডিজেলে ৮0 পয়সা দাম বৃদ্ধি হয়েছে।
আগামীকাল শুক্রবার সকাল ছয়টা থেকে নতুন দাম কার্যকর হবে।

কলকাতায় কত হল দাম

কলকাতায় কত হল দাম

নতুন করে দাম বৃদ্ধি হওয়ার পর কলকাতায় পেট্রোলে বর্ধিত দাম হচ্ছে ১০৭ টাকা ১৮ পয়সা। আর ডিজেলে নতুন দাম বেড়ে কলকাতায় হচ্ছে ৯২ টাকা ২২ পয়সা। গোটা দেশেই পেট্রোল এবং ডিজেলের দাম বাড়বে। তবে কর আলাদা হওয়াতে বর্ধিত দাম আলাদা মেট্রো সিটিগুলিতে আলাদা হবে।

 সাধারণ মানুষের উপর চাপ বাড়াবে

সাধারণ মানুষের উপর চাপ বাড়াবে

অন্যদিকে নতুন করে জ্বালানির মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের উপর চাপ বাড়াবে বলেই মনে করছে। বিশেষ করে যারা গাড়ি কিংবা বাইক নিয়ে বের হতেই হয় তাঁদের উপর এর প্রভাব পড়বে বলে আশঙ্কা। শুধু তাই নয়, পণ্য পরিবহণের খরচও বাড়বে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। আর এর ফলে অন্যান্য জিনিসের দাম বাড়বে বলেও আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এভাবে প্রত্যেকদিনই কার্যত পেট্রোল-ডিজেলের দাম ফের একবার বাড়তে থাকায় ক্ষোভ বাড়ছে চাকুরীজীবীদের মধ্যে।

আরও জ্বালানির দাম বাড়বে

আরও জ্বালানির দাম বাড়বে

অন্যদিকে গত কয়েকদিন আগে গ্যাসেরও দামও বেড়েছে। নতুন রেট অনুযায়ী সিলিন্ডার প্রতি ৫০ টাকা দাম বেড়েছে গ্যাসের৷ যদিও বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম অবশ্য কমে গিয়েছে। ১৯ কেজির সিলিন্ডারের ক্ষেত্রে ৯ টাকা করে কমেছে সোমবার থেকে। বলে রেখে প্রয়োজন আন্তর্জাতিক বাজারে তেলের দাম আগেই বেড়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ লাগার পর থেকেই বাড়তে শুরু করেছে দাম। তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার পার করেছে, আর তারই প্রভাব এবার পড়তে শুরু করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পরিস্থিতি যা তাতে আগামীদিনে আরও জ্বালানির দাম বাড়বে বলে মনে করা হচ্চে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+