Petrol Diesel Price West Bengal: সাত-সকালে মাথায় হাত, বাংলাতেই বাড়ল পেট্রোল-ডিজেলের দাম? রইল আসল কারণ
Petrol Diesel Price West Bengal: হঠাৎ করেই পেট্রোল-ডিজেলের দাম বাড়ল বাংলায়। লিটার প্রতি পেট্রোলের দাম (Petrol Price) ছিল ১০৩ টাকা ৯৪ পয়সা। কিন্তু সপ্তাহের শুরুতেই সেই দামে বড় বদল। এক ধাক্কায় ১ টাকা ১ পয়সা বেড়ে গেল পেট্রোলের দাম। সকাল ৬টা থেকে এক লিটার পেট্রল বিক্রি হচ্ছে ১০৪ টাকা ৯৫ পয়সায়। বেড়েছে ডিজেলের দামও।
লিটার প্রতি এক টাকা বাড়ল ডিজেলের (Diesel Price) দাম। অর্থাৎ আজ সোমবার থেকে লিটার প্রতি ডিজেলের দাম ৯১ টাকা ৭৬ পয়সা হল। মূল্যবৃদ্ধির কোপে সাধারণ মানুষ। সমস্ত জিনিসের দাম আকাশ ছোঁয়া। রাস্তায় বের হলেও পকেট পুড়ছে আম আদমির (Petrol Diesel Price West Bengal) ।

এই অবস্থায় পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি সাধারণ মানুষের উপর চাপ বাড়াবে বলেই মনে করা হচ্ছে। যদিও দেশের কোনও রাজ্যে এভাবে পেট্রোল কিংবা ডিজেলের দাম বাড়েনি। কিন্তু বাংলায় হঠাৎ কেন এভাবে বাড়ল জ্বালানির দাম? ওয়েস্টবেঙ্গল পাম্প ডিলার্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, রাজ্য এক টাকা করে ফের ভ্যাট বসিয়েছে। আর এর ফলেই পেট্রল এবং ডিজেলে দাম বেড়ে গিয়েছে।
অন্যদিকে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রাজ্য সরকার এক টাকা করে কর ছাড় দিত। সেই ছাড়ের মেয়াদ শেষ হয়েছে রবিবার। সেই কারণে হঠাৎ এই মূল্যবৃদ্ধি। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত রাজ্য প্রশাসন জানায়নি। তবে ওই সংবাদমাধ্যমের দাবি, আজ সোমবার সম্ভবত এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার। জ্বালানিতে অস্বস্তি থাকলেও গ্যাসের দামে মাসের শুরুতেই স্বস্তি।
আজ সোমবার থেকে রান্নার গ্যাসের দাম কমেছে। এক ধাক্কায় কমছে ৩১ টাকা। বলে রাখা প্রয়োজন, লোকসভা নির্বাচনের মধ্যে পরপর তিন মাসে গ্যাসের দাম অনেকটাই কমে। এবার নতুন লোকসভা গঠনের পরেও দাম কমল সিলিন্ডার পিছু।
Oil marketing companies have revised the prices of commercial LPG gas cylinders. The rate of 19 KG commercial LPG gas cylinder has been slashed by Rs 30 with effect from today, 1st July. In Delhi, the retail sale price of 19kg commercial LPG cylinder is Rs 1646 from today. pic.twitter.com/at2TjjDYV3
— ANI (@ANI) July 1, 2024
যদিও এই সুখবর বাণিজ্যিক সিলিন্ডার ব্যবহারকারীদের জন্য। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি জানাচ্ছে, ১৯ কেজির সিলিন্ডার পিছু দাম কমছে ৩০ টাকা। সাধারণ রান্না ঘরে ব্যবহৃত অর্থাৎ গার্হস্থ এলপিজির দাম অপরিবর্তিতই রয়েছে। ফলে সাধারণ ঘরে চাপ রয়েই গেল।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications