Layoff 2022: জোর দক্ষতায়! এবার শত শত কর্মী ছাঁটাই পেপসিকোতে

টুইটার, ফেসবুক, গুগলের পরে এবার পেপসিকো। বেভারেজ জায়ান্ট পেপসিকো তাদের উত্তর আমেরিকার স্ন্যাকস ও বেভারেজ ডিভিশন থেকে শত শত কর্মী ছাঁটাই করছে। এক প্রতিবেদন অনুযায়ী, বহুজাতিক এই সংস্থার তরফে এই ছাঁটাইয়ের পিছনে আরও দক্ষ

টুইটার, ফেসবুক, গুগলের পরে এবার পেপসিকো। বেভারেজ জায়ান্ট পেপসিকো তাদের উত্তর আমেরিকার স্ন্যাকস ও বেভারেজ ডিভিশন থেকে শত শত কর্মী ছাঁটাই করছে। এক প্রতিবেদন অনুযায়ী, বহুজাতিক এই সংস্থার তরফে এই ছাঁটাইয়ের পিছনে আরও দক্ষতার সঙ্গে কাজ করার যুক্তি দেওয়া হয়েছে।

আর্থিক মন্দার প্রভাব

আর্থিক মন্দার প্রভাব

বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি অর্থনীতিকে মন্দার দিকে নিয়ে যেতে পারে, এই আশঙ্কার মধ্যে সর্বশেষ ছাঁটাইয়ের প্রভাব পড়ল বহুজাতিক সংস্থা পেপসিকোয়। এই ছাঁটাই শিকাগোয় পেপসিকোর খাদ্য ও পানীয়ের ব্যবসায় যুক্ত থাকা কর্মীদের ওপরে পড়তে চলেছে। এছাড়াও টেক্সাস, নিউইয়র্কের মতো শহরেও পড়তে চলেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুসারে, স্ক্যাকস ইউনিটের কর্মীদের মধ্যে স্বেচ্ছা অবসরের প্রকল্প চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে পেপসিকোর পানীয়ের ইউনিটে আরও বেশি প্রভাব পড়তে চলেছে।

কর্মীর সংখ্যা ৩ লক্ষের ওপরে

কর্মীর সংখ্যা ৩ লক্ষের ওপরে

পেপসিকো কোলা ছাড়া ডোরিটোস, আলুর চিপস এবং কোয়েকার ওটস তৈরি করে থাকে। গত বছরের ২৫ ডিসেম্বর পর্যন্ত এই বহুজাতিক সংস্থা সারা বিশ্বে প্রায় ৩০৯,০০০ কর্মী নিয়োগ করেছিল। এর মধ্যে ১২৯,০০০ জন আমেরিকার।

 কমেছে লাভের অঙ্ক

কমেছে লাভের অঙ্ক

এই সিদ্ধান্ত নেওয়ার আগে পেপসিকো তাদের ত্রৈমাসিক বিক্রয় ও মুনাফা বৃদ্ধির রিপোর্ট নিয়ে পর্যালোচনা করে। তাতে দেখা যায় সংস্থার আর্থিক অবস্থার অবনতি হয়েছে। অন্যদিকে লাভের অঙ্কও কমেছে।

বিভিন্ন সংস্থায় কর্মী ছাঁটাই

বিভিন্ন সংস্থায় কর্মী ছাঁটাই

ওয়ালমার্ট ইনকর্পোরেটেড এবং ফোর্ড মোটরস-সহ অন্য কোম্পানিগুলির সঙ্গে পেপসিকোর নাম যুক্ত হয়েছে। যেখানে তারা বেশি বেতনের কর্মী ছাঁটাই করে ফ্রন্ট লাইন কর্মীদের ধরে রেখেছে। তবে শুধু এই ধরনের বহুজাতিক সংস্থাই নয়, অনেক প্রযুক্তি এবং মিডিয়া সংস্থাতেও ছাঁটাই শুরু হয়েছে। যেমন ন্যাশনাল পাবলিক রেডিও নিয়োগ সীমিত করা হয়েছে। অন্যদিকে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি ইনকর্পোরেটেডের সিএনএন-এ ছাঁটাই হয়েছে। এছাড়া পার্সোনাল কম্পিউটার তৈরির সংস্থা হিউলেট প্যাকার্ড জানিয়েছে, আগামী তিন বছরের মধ্যে তারা প্রায় ছয় হাজার কর্মী ছাঁটাই করবে। বিশ্বের মন্দার প্রভাব প্রযুক্তির ওপরে পড়ার যুক্তি দেওয়া হয়েছে এক্ষেত্রে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+