Paytm Business Loan 2023: ব্যবসা বাড়াতে লোন মিলবে পেটিএম থেকেই! বড় সিদ্ধান্ত সংস্থার
Paytm Business Loan 2023: হঠাৎ করেই টাকার প্রয়োজন! ব্যাঙ্কে ব্যাঙ্কে ঘুরেও মিলছে না লোন। চিন্তায় ক্রমশ ঘুম উড়ছে। এই অবস্থায় বড় সিদ্ধান্ত Paytm-এর। NBFC সংস্থা শ্রীরাম ফাইনান্স লিমিটেডের সঙ্গে চুক্তি পেটিএমের পেরেন্ট সংস্থা One97 Communications Limited-এর।
এমনটাই সংস্থার তরফে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে। এউ চুক্তির ফলে গ্রাহকরা খুব সহজেই লোনের সুবিধা পাবেন। এছাড়াও এই চুক্তির ফলে গ্রাহকরা নানা ধরনের সুবিধা পাবেন পেটিএমের মাধ্যমেই।

পেটিএমেই মিলবে সুবিধা
সংস্থার তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে যে, শ্রীরাম ফাইনান্সের (Shriram Finance) সমস্ত প্রোডাক্ট এবার থেকে সার্ভিসেস পেটিএমে পাওয়া যাবে। বিশেষ করে ছোট ব্যবসায়ীরা ব্যবসা বাড়ানোর কথা ভাবলেও তা পারেন না! মূলত টাকার অভাবে আটকে যায়।
এমনকি বর্তমান পরিস্থিতিতে প্রোডাক্টের বিজ্ঞাপন কিংবা মার্কেটিং খুবই প্রয়োজন। আর তা করতেও প্রয়োজন ( Paytm Business Loan 2023) টাকা। অনেক ক্ষেত্রে ব্যাঙ্কে আবেদন করেন লোনের (Loan) সুবিধা পাওয়া যায় না।

শ্রীরাম ফাইনান্স থেকে মিলবে লোন
ছোট ব্যবসায়ীরাও যাতে লোন ( Paytm Business Loan 2023) নিয়ে ব্যবসা আরও মানুষের কাছে পৌঁছে দিতে পারেন সেজন্যেই পেটিএমের বড়সড় এই সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্ত অনুযায়ী পেটিএম নেটওয়ার্কে (Paytm) ব্যবসায়ীরা শ্রীরাম ফাইনান্স (Shriram Finance) থেকে লোন নিতে পারবেন খুব সহজেই। শুধু তাই নয়, বিভিন্ন সুবিধাও পাবেন ব্যবসায়ীরা। শ্রীরাম ফাইনান্স বিভিন্ন ক্ষেত্রে লোনের সুবিধা দিয়ে থাকে। ব্যক্তিগত হোক কিংবা টু-হুইলার লোনের সুবিধাও পাওয়া যায় এই সংস্থার মাধ্যমে।
চাহিদা বৃদ্ধি পাচ্ছে
শ্রীরাম ফাইনান্স লিমিটেডের অন্যতম এক আধিকারিক জানিয়েছেন, ভারতে খুচরো লোনের ( Paytm Business Loan 2023) চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে । শহরতলী এবং গ্রামীণ এলাকাতে আরও বেশি করে মানুষ যাতে লোন নিয়ে ব্যবসাকে আরও বাড়ানোর সুবিধা পান সেজন্যেই এই সিদ্ধান্ত বলেও সংস্থার তরফে জানানো হয়েছে।

এই চুক্তি খুবই গুরুত্বপূর্ণ
অন্যদিকে পেটিএমের ( Paytm) ফাউন্ডার এবং সিইও বিজয় শেখর জানিয়েছেন, শ্রীরাম ফাইনান্সের সঙ্গে এই চুক্তি খুবই গুরুত্বপূর্ণ। গ্রাহকদের প্রতি আমাদের কমিটমেন্ট আরও বাড়বে বলেও জানিয়েছেন পেটিএম কর্তা। একই সঙ্গে তাঁর মন্তব্য, দেশের ক্ষুদ্র ব্যবসায়ী এবং উদ্যোগপতিদের লোন দিয়ে সাহায্য করতে পেরেও সংস্থা খুশি।
অন্যদিকে সরকারের তরফেও ব্যবসার জন্যে একাধিক লোনের ব্যবস্থা রয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications