Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

New Dzire Bookings: যেতে হবে না শোরুমেও, গাড়ি কিনুন অনলাইনেই! তাও আবার ১১,০০০ টাকায়

New Dzire Bookings: দেশের সবথেকে বড় গাড়ি নির্মাণ সংস্থা Maruti সুজুকি। সংস্থার অন্যতম বিক্রিত গাড়ি সেডান Dzire লঞ্চ করতে চলেছে। তবে বুকিং অপশন খুলে গিয়েছে। যেখানে মাত্র ১১ হাজার টাকা দিয়ে 4th জেনারেশন New Dzire Book করতে পারবেন।

Maruti এর অফিশিয়াল ওয়েবসাইট কিংবা যে কোনও ডিলার, শোরুমে গিয়ে এই গাড়ি বুকিং করতে পারবেন। এক নজরে দেখে নিন নতুন এই গাড়ির (New Dzire Bookings) খুঁটিনাটি তথ্য।

maruti car

  • New Dzire Bookings: দেওয়া হয়েছে নতুন ইঞ্জিন

New Dzire এ একেবারে নতুন Z-Series এর ইঞ্জিন দেওয়া হয়েছে। নতুন Z-Series এ ৩ সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে। যা প্রায় 82 hp এবং 112 Nm পর্যন্ত টর্ক জেনারেট করতে পারে। এই ইঞ্জিন 5 স্পিড ম্যানুয়াল এবং 5 স্পিড AMT গিয়ারবক্সের সঙ্গে যুক্ত আছে। বাড়তি মাইলেজ পাওয়ার জন্য নতুন জেনারেশনের ইঞ্জিন আকর্ষণীয়। যে কোনও পরিবেশের জন্য দারুণ এটি। New Dzire এ ইঞ্জিন দেওয়ার পর প্রায় 25km থেকে 27kmpl পর্যন্ত মাইলেজ অফার (New Dzire Bookings) করে।

  • New Dzire Bookings: সেফটি ফিচার

New Dzire এ চালক এবং যাত্রীদের সুরক্ষার দিকেও বিশেষ নজর রাখা (New Dzire Bookings) হয়েছে। এই গাড়িতে 6 এয়ারব্যাগ, এন্টি লক ব্রেকিং সিস্টেম +EBD, ব্রেক অ্যাসিস্ট, ডিস্ক ব্রেক, EPS এবং আরও আধুনিক সিট বেল্ট দেওয়া হয়েছে। এমনকি ADAS (Advanced Driving Assistance Systems) সেফটি ফিচারও পাওয়া সম্ভব। সানরুফের জন্য জায়গা থাকতে পারে নতুন Dzire-এ। পাশাপাশি একগুচ্ছ নতুন ফিচার এতে দেখা যেতে পারে বলেও খবর।

New Dzire Bookings: জোর টক্কর হবে এই গাড়িগুলির সঙ্গে

নয়া Dzire আগের মডেলের মতোই নজর কেড়ে নেবে বলেই মত সংস্থার। বিশেষ করে Hyundai AURA কিংবা Honda Amaze এর মতো গাড়ির সঙ্গে জোর টক্কর হবে মারুতির এই গাড়ির। খুব শীঘ্রই একেবারে নতুন লুকে লঞ্চ করবে Honda Amaze। ইতিমধ্যে সংস্থার তরফে একটি টিজার সামনে এনেছে। চলতি বছর কিংবা আগামী বছরের শুরুতেই Amaze একেবারে নতুন লুকে সংস্থা লঞ্চ করবে বলেই খবর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+