EMI Offer: স্কুটার চড়ে ঠাকুর দেখুন! মাত্র এক হাজার টাকা দিয়ে বাড়ি নিয়ে যান TVS Jupiter 110
TVS Jupiter EMI Offer: উতসবের মরশুমে টু-হুইলার কেনার প্ল্যান করছেন? তাহলে TVS মোটরের নতুন Jupiter 110 স্কুটার বেস্ট অপশন হতে পারে। উৎসবের মরশুমে (Durga Puja 2024) আকর্ষণীয় EMI অফারে এই স্কুটার কিনতে পারবেন। TVS Jupiter 110 একেবারে নতুন লুকে লঞ্চ করেছে। ইতিমধ্যে ক্রেতাদের নজর কেড়েছে এই স্কুটার। একাধিক অ্যাডভান্সড ফিচার যোগ করা হয়েছে।
TVS Jupiter 110 এর এক্স শোরুম প্রাইস 73,700 টাকা। এই টাকা যদি আপনার কাছে না থাকে তাহলে আর চিন্তা নেই। EMI অফার দিচ্ছে TVS মোটরস। আর তাতে মাত্র ১০০০ টাকা মাসে দিয়ে EMI অপশনে TVS Jupiter বাড়ি আনতে পারবেন। এক নজরে দেখে নিন ইএমআই অফারের খুঁটিনাটি তথ্য-

- TVS Jupiter EMI Offer: ইএমআই ক্যালকুলেশন
TVS Jupiter এর এক্স শোরুম দাম 73,700 টাকা। TVS এর ওয়েবসাইট অনুযায়ী, আপনি যদি 31,500 টাকা লোন নেন, তিন বছরের জন্য তাহলে 9% রেট অফ ইন্টারেস্ট দিতে হবে। এক্ষেত্রে আপনার EMI পড়বে মাসে মাত্র 1002 টাকা। তবে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী লোন বাড়াতে বা কমাতে পারেন এবং এর ভিত্তিতে ইএমআইও নির্ভর করে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে TVS এর যে কোনও ডিলার কিংবা শোরুমে গিয়ে যোগাযোগ করতে পারেন। কিংবা অনলাইনে গিয়ে যোগাযোগ করতে পারে।
- TVS Jupiter EMI Offer: ইঞ্জিন এবং পাওয়ার
TVS Jupiter এ 113cc এর সিঙ্গল সিলিন্ডার, 4 স্ট্রোক, ফুয়েল ইনজেকশন, এয়ার কুল্ড ইঞ্জিন দেওয়া হয়েছে। যা কিনা 5.9kW পাওয়ার এবং 9.2-9.8 পর্যন্ত টর্ক জেনারেট করতে পারে। এই স্কুটারের টপ স্পিড 82 kmph পর্যন্ত। কোম্পানির দাবি, TVS Jupiter 110 ব্যবহৃত ইঞ্জিন যা ভালো মাইলেজের সঙ্গে দারুণ শক্তিশালী পারফরম্যান্স দেয়।
- TVS Jupiter EMI Offer: সিটের নীচে বড় জায়গা
TVS Jupiter এ বড় জাউগা দেওয়া হয়েছে। সিটের নীচে ৩৩ লিটারের বড় স্পেস দেওয়া হয়েছে। অন্তত সেখানে বড় দুটি হেলমেট রাখা যায়। বাজারে যেতে কিংবা একটু বেশি লাগেজ থাকে তবে এই স্কুটারটি আপনাকে অবশ্যই হতাশ হওয়ার সুযোগ দেবে না। অন্যদিকে ফ্রন্টেও ছোটস স্টোরেজ দেওয়া হয়েছে। যেখানে আপনি মোবাইল ফোন কিংবা চাবি রাখার প্রয়োজন হয়। এমনকি ছোট বোতল রাখা সম্ভব।
- TVS Jupiter EMI Offer: সুরক্ষায় সেরা
সুরক্ষার বিষয়টি মাথায় রাখতে হবে। ফ্রন্টে 220mm ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রামে ব্রেকের সুবিওধা দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে ১২ ইঞ্চির মোটা টায়ার। এমনকি TVS Jupiter 110 আধুনিক হ্যাজার্ড সুইচ অপশন দেওয়া হয়েছে। এর ফ্রন্টে LED হেডলাইট দেওয়া হয়েছে। একই সঙ্গে ফ্রন্টে Infinity LED ল্যাম্পও দেওয়া হয়েছে। রয়েছে টার্ন ইন্ডিকেটর। সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়েছে TVS Jupiter 110 এ। পিছনে LED টেললাইটের সঙ্গে টার্ন ইন্ডিকেটরও দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications