বাজেট ২০২৬: অর্থনৈতিক সমীক্ষায় ২০২৭ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার ধরা হয়েছে ৬.৮ থেকে ৭.২ শতাংশ
সংসদের বাজেট অধিবেশনের প্রাক্কালে বৃহস্পতিবার লোকসভায় অর্থনৈতিক সমীক্ষা ২০২৫-২৬ পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। প্রতি বছরের মতোই কেন্দ্রীয় বাজেটের আগে দেশের আর্থিক পরিস্থিতির সার্বিক মূল্যায়ন ও ভবিষ্যৎ দিশা তুলে ধরতেই এই নথি প্রকাশ করল সরকার।
সমীক্ষা অনুযায়ী, ২০২৭ অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৬.৮ থেকে ৭.২ শতাংশে পৌঁছতে পারে। নিয়ন্ত্রক সংস্কার, শক্তিশালী অর্থনৈতিক ভিত ও কাঠামোগত পরিবর্তনই এই প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি বলে জানানো হয়েছে।

বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তার আবহে দেশের অভ্যন্তরীণ বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়ার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে সমীক্ষা। একই সঙ্গে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে বাফার ও তারল্য (লিকুইডিটি) বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়েছে।
সমীক্ষায় বলা হয়েছে, ইউরোপের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ভারতের উৎপাদন খাতকে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে। এর ফলে রপ্তানি সক্ষমতা বাড়ার পাশাপাশি দেশের কৌশলগত শক্তিও জোরদার হবে। তবে ২০২৫ সালে ভারতীয় মুদ্রার প্রত্যাশার তুলনায় দুর্বল পারফরম্যান্সের কথাও তুলে ধরা হয়েছে নথিতে।
জিএসটি ব্যবস্থার পুনর্গঠন ও সংস্কারের প্রসঙ্গেও আলোকপাত করা হয়েছে অর্থনৈতিক সমীক্ষায়।












Click it and Unblock the Notifications