PAN 2.0: প্যান কার্ডে আসছে বিরাট পরিবর্তন, ঢুকছে কিউআর কোড, আর কী কী পরিবর্তন আসছে জেনে নিন

ফের একটা বড় পদক্ষেপ মোদী সরকারের। বড়সড় বদল আসছে প্যান কার্ডে। এবার প্যান কার্ডে যুক্ত হবে কিউ আর কোড। সোমবার মোদী মন্ত্রিসভার বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়ার হয়। আরও আধুনিক হবে প্যান কার্ড। আর্থিক লেনদেন হবে অনেক সোজা এবং স্বচ্ছ হবে।ব্যক্তিগত তথ্য সহ অ্যাকাউন্টও-এর নথিও থাকবে সুরক্ষিত। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে প্যান ২.০।

বর্তমানে প্যান কার্ড প্রতিটি নাগরিকের জীবনের অন্যতম নথি হয়ে উঠেছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড গুরুত্বপূর্ণ। এবার সেই প্যান কার্ডে আসতে চলেছে বিরাট বদল। সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় তথ‍য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, নতুন প‍যানকার্ডে থাকবে কিউআর কোড। যার ফলে আর্থিক লেনদেন অনেক সোজা এবং স্বচ্ছ হবে। পাশাপাশি অশ্বিনী বৈষ্ণব জানান, প্যান কার্ডে কিউআর থাকার ফলে ব্যক্তিগত তথ্য সহ অ্যাকাউন্টও সুরক্ষিত থাকবে, ফলে আর্থিক জালিয়াতি অনেকটাই কমানো সম্ভব হবে। এই প্রকল্পের জন্য ১৪৩৪ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার।

ashwini vaishnaw

প্যান ২.০ প্রধান লক্ষ্য হল স্বচ্ছতা বাড়ানো, ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়ানো করা এবং ব্যক্তিগত তথ্য সহ অ্যাকাউন্টও-এর নথি সুরক্ষিত করা। যার ফলে ভারত একটি সম্পূর্ণ ডিজিটাল আর্থিক ইকোসিস্টেমের দিকে অগ্রসর হতে পারবে। ইজ অফ ডুইং বিজনেসের জন্য় এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব।

নতুন প্যান ২.০ এ আসলে কি বর্তমান প্যান কার্ড পরিবর্তন করা প্রয়োজন হবে? কেন্দ্রীয় মন্ত্রী জানান নাগরিকদের তাদের প্যান নম্বর পরিবর্তন করার প্রয়োজন হবে না। তিনি আরও পরিষ্কার করে বলেন, নতুন প্যান কার্ডে স্ক্যানিংয়ের জন্য কিউআর কোড থাকবে এবং এটি সম্পূর্ণ অনলাইন হবে। এই নতুন প্রকল্পের লক্ষ্য করদাতাদের দ্বারা ব্যবহৃত বর্তমান কর ব্যবস্থাকে আরও উন্নত করা। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের আর্থিক সুরক্ষা ও নিরাপত্তা আরও উন্নত হবে।

এদিন কেন্দ্রীয় তথ‍য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান বিনামূল্যে প্যান কার্ড আপগ্রেডেশন করা যাবে। এছাড়া প্যান কার্ড আধুনিকীকরনের সব খরচ বহন করবে সরকার। ইজ অফ ডুইং বিজনেসের জন্য এমন সিদ্ধান্ত বলেও জানান তিনি। নতুন এই প্রকল্পের লক্ষ্য বর্তমান প্যান-ট্যান ১.০ ইকো-সিস্টেমকে উন্নত করা। মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, মোট ৭৮ কোটি প্যান কার্ড বিতরণ করা হয়েছে। তবে কবে থেকে এই প্রকল্পের কাজ চালু হবে তা স্পষ্ট নয় এখনও। তবে এই প্রকল্পের মাধ্যমে যে ব্যক্তিগত তথ্য সহ অ্যাকাউন্টও সুরক্ষিত থাকবে তা বলাবাহুল্য। এবার কবে থেকে এই পরিষেবা চালু হয় সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+