চাহিদা কম হওয়ায় হাজার হাজার অস্থায়ী কর্মী ছাঁটাই! জানিয়ে দিল মারুতি

গাড়ি শিল্পে সাম্প্রতিক মন্দার জেরে দেশের সব থেকে বড় গাড়ি নির্মাতা সংস্থা মারুতি সুজুকি থেকে ৩ হাজার অস্থায়ী কর্মীকে ছাঁটাই করা হয়েছে।

গাড়ি শিল্পে সাম্প্রতিক মন্দার জেরে দেশের সব থেকে বড় গাড়ি নির্মাতা সংস্থা মারুতি সুজুকি থেকে ৩ হাজার অস্থায়ী কর্মীকে ছাঁটাই করা হয়েছে। সংস্থার চেয়ারম্যান আরসি ভার্গব অস্থায়ী কর্মীদের চাকরির মেয়াদ বাড়ানো হয়নি। যাতে স্থায়ী কর্মীদের ওপর কোনও প্রভাব না পড়ে, সেই জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত ব্যবসারই অঙ্গ বলে বর্ণনা করেছেন তিনি। তিনি বলেছেন, যখন বাজারে চাহিদা বাড়ে, তখন বেশি মাত্রায় অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়।

চাহিদা কম হওয়ায় হাজার হাজার অস্থায়ী কর্মী ছাঁটাই! জানিয়েদিল মারুতি

সাম্প্রতিক গাড়ি শিল্পে মন্দা, এবং তার জেরে মারুতির চাকরিতে প্রভাব সংক্রান্ত প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি। সেই সময় তিনি জানান, সংস্থার প্রায় ৩ হাজার অস্থায়ী কর্মী চাকরি হারিয়েছেন। তিনি বলেছেন অটোমোবাইল শিল্প অর্থনীতিতে চাকরি তৈরি করে। সেলস, সার্ভিস, বিমা, লাইসেন্স, চালক, পেট্রোল পাম্প সব কিছুতেই প্রভাব পড়ে। শুধু এসবেই নয় প্রভাব আর বেশি বলেও মন্তব্য করেছেন তিনি।

তিনি আশাবাদী ২০২১-এর অর্থ বর্ষে এই পরিস্থিতির উন্নতি হবে। সেই সময় বিএস-VI-এর সময়ও পেরিয়ে যাবে। তবে উৎসবের সময় গাড়ির বিক্রি বাড়বে কিনা সেই প্রশ্নের উত্তরে মারুতির চেয়ারম্যান বলেন, দেশে ভাল বর্ষা হয়েছে। ফলে গ্রামের দিকে গাড়ি বিক্রি বাড়তে পারে।

তবে তার জন্য যে শিল্প সরকারের মুখ চেয়ে রয়েছে, তাও জানিয়েছেন তিনি। বলেছেন, যদি সরকার ভাল কোনও ঘোষণা করে, তাহলে পরিস্থিতির উন্নতি হতে পারে। তিনি বলেছেন পুরোটাই সরকারের ওপর নির্ভর করছে। যদি সরকার জিএসসি রেট কমায়, তাহলেও উপকার হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+