আবার 'অর্কুট'! আসছে এই নয়া সোশ্যাল মিডিয়া অ্যাপ, জানুন বিস্তারিত
এই প্রজন্মের একটা বড় অংশের সোশ্যাল মিডিয়ায় হাতেখড়ি হয় অর্কুটের হাত ধরে! তারপর ধীরে ধীরে এসেছে ফেসবুক , টুইটার , হোয়্যাটসঅ্যাপ, ইন্সটাগ্রাম। তবে অর্কুট ঘিরে নস্টালজিয়াই ছিল আলাদা।
২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর, সেদিন নিঃসাড়ে অনেকের সোশ্যাল মিডিয়া লাইফ থেকে চলে গিয়েছিল অর্কুট। এই প্রজন্মের একটা বড় অংশের সোশ্যাল মিডিয়ায় হাতেখড়ি হয় অর্কুটের হাত ধরে! তারপর ধীরে ধীরে এসেছে ফেসবুক , টুইটার , হোয়্যাটসঅ্যাপ, ইন্সটাগ্রাম। তবে অর্কুট ঘিরে নস্টালজিয়াই ছিল আলাদা।

এবার অর্কুটের নির্মাতার হাত ধরেই আসছে নয়া সোশ্য়াল মিডিয়া অ্যাপ 'হ্যালো'। এই অ্যাপের মাধ্যমে খুঁজে পান নিজের পুরনো বন্ধুকে। বলুন 'হ্যালো'! অর্কুট বয়োকোত্তেন , যিনি একসময়ে যুব প্রজন্মের হাতে তুলে দিয়েছিলন অর্কুটকে, তিনিই এবার নিয়ে আসছেন নয়া সোশ্যাল মিডিয়া অ্যাপ 'হ্যালো'! এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম থেকেই কার্যত নয়া অবতারে আসছে অর্কুট। স্যান ফ্রান্সিসকো থেকে লঞ্চ হচ্ছে এই অ্য়াপ।


কী কী বিশেষত্ব থাকবে এই অ্যাপে? এ প্রশ্ন একন সবার মনেই ঘুরপাক খাচ্ছে। জানা গিয়েছে, ১০০০ এর বেশি কমিউনিটি থাকছে এখানে। ১০০ এর বেশি রছন্দের মানুষকে এখানে পাওয়া যাবে। নিজের পছন্দের ভিত্তিতে বেছে নিন নতুনত্ব বিষয়ের ওপর নানা তথ্য। সেই তথ্য আপানাকে অবসর সময়ে কাটানোর মত ভালো অভিজ্ঞতা দেবে। এমনই দাবি 'হ্যালো' কর্ত-পক্ষের। অবশ্যই এই অ্যাপের মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারবেন আপনার বন্ধুবান্ধবের সঙ্গে।












Click it and Unblock the Notifications