Royal Enfield: সবাই কিন্তু Shotgun 650 কিনতে পারবেন না! লটারি লাগলেই বাইক আপনার
Royal Enfield: রয়্যাল এনফিল্ড লাভার্সদের জন্যে দারুণ খবর। ২৪-এ ভারতের রাস্তায় ছুটবে Royal Enfield Shotgun 650 Motoverse Edition। তবে সবাই কিন্তু এই বাইক পাবেন না! কেন জানেন? তা সে নীচে আলোচনা করল। তবে দীর্ঘদিন ধরেই Shotgun 650 বাইকটি নিয়ে প্রতীক্ষায় ছিলেন বাইক লাভার্সরা।
গত কয়েকদিন আগে গোয়াতে Royal Enfield এর রাইডার ম্যানিয়া ইভেন্ট ছিল। আর সেখানেই Shotgun 650 Motoverse Edition বাইকটি লঞ্চ করা হয়েছে। আর বাইকটি প্রকাশ্যে আসতেই হৈচৈ ফেলে দিয়েছে।

- Royal Enfield: এক নজরে ইঞ্জিন
Royal Enfield Shotgun 650 Motoverse Edition সংস্থার চতুর্থ 650cc টুইন-সিলিন্ডার মোটরসাইকেল। সংস্থার তৈরি Interceptor 650, Continent GT 650 কিংবা Super Meteor 650 বাইকগুলি 650cc। তবে Motoverse Edition -এ 647.95cc -এ শক্তিশালী এয়ার এবং ওয়েল-কুল্ড প্যারালাল-টুইন ইঞ্জিন থাকতে পারে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। যা দীর্ঘ রাস্তায় ঝড় তুলতে সক্ষম। শুধু তাই নয়, 47.65PS শক্তি এবং 52Nm পিক টর্ক জেনারেট করতে সক্ষম হবে বলে জানা গিয়েছে।
- Royal Enfield: আধুনিক ফিচার
Royal Enfield এর Shotgun 650 Motoverse Edition-এ একাধিক নতুন ফিচার থাকবে বলেই খবর। ইউএসবি কানেক্ট, মোবাইক অ্যাপ্লিকেশন সহ একাধিক নতুন ফিচার Shotgun 650 Motoverse Edition-এ দেখা যেতে পারে। পাশাপাশি ডুয়েল চ্যানেল এবিএস সিস্টেম থেকে আধুনিক সাসপেনশন সিস্টেমও Shotgun 650 এর Motoverse Edition- দেখতে পাওয়া যাবে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। অন্যদিকে রাইডারের সুরক্ষায় চাকার সামনে এবং পিছনে ডিস্ক ব্রেক রয়েছে।
- Royal Enfield: সবাই পাবে না
Royal Enfield এর Shotgun 650 নিয়ে উচ্ছ্বাস কম নেই। দীর্ঘদিন ধরেই প্রতীক্ষা ছিল বাইকপ্রেমীদের। অবশেষে বাজারে আসতে চলছে। যা খবর, আগামী বছর জানুয়ারি মাসে Royal Enfield এর সমস্ত শোরুমে এই বাইক আসতে পারে। তবে শুধুমাত্র ২৫ টি ইউনিটের ডিলেভারি করা হবে। ফলে লটারি লাগলেই বাইক আপনার। Royal Enfield Shotgun 650 Motoverse Edition এর এক্স-শোরুম প্রাইস ৪.২৫ লাখ টাকা হতে পারে।












Click it and Unblock the Notifications