জিএসটিতে বড় ঘোষণা, দাম কমল বেশকিছু অত্যাবশকীয় পণ্যের, দেখে নিন তালিকাটা

জিএসটি কাউন্সিলের ২৩ তম বৈঠক এদিন বসেছিল অসমের গুয়াহাটিতে। সেখানে বৈঠক শেষে বড় ঘোষণা করল কেন্দ্র।

জিএসটি কাউন্সিলের ২৩ তম বৈঠক এদিন বসেছিল অসমের গুয়াহাটিতে। সেখানে বৈঠক শেষে বড় ঘোষণা করল কেন্দ্র। সর্বোচ্চ ২৮ শতাংশের স্ল্যাবে মোট ২২৭টি পণ্য আগে রাখা হয়েছিল। তা কমাতে কমাতে মাত্র ৫০টিতে নামিয়ে আনা হল।

জিএসটিতে সর্বোচ্চ করের স্ল্যাবে রইল মাত্র ৫০টি পণ্য

পাশাপাশি ২৮ শতাংশ জিএসটি ক্যাটেগরিতে ১২টি পণ্যের দাম কমানো হয়েছে। যার মধ্যে রয়েছে গ্রানাইট, আফটার শেভ কিট, বিউটি প্রোডাক্ট, মার্বেল, চকোলেট, শ্যাম্পু, জুতো পালিশ, চুয়িংগাম, ডিটারজেন্ট ও শেভিং ক্রিমের মতো পণ্য। এগুলিকে ১৮ শতাংশের ক্যাটেগরিতে আনা হয়েছে।

জিএসটিতে বড় ঘোষণা, ২২৭ থেকে কমে সর্বোচ্চ করের স্ল্যাবে রইল মাত্র ৫০টি পণ্য, দাম কমল কোন পণ্যের

জিএসটিতে বড় ঘোষণা, ২২৭ থেকে কমে সর্বোচ্চ করের স্ল্যাবে রইল মাত্র ৫০টি পণ্য, দাম কমল কোন পণ্যের

জিএসটিতে বড় ঘোষণা, ২২৭ থেকে কমে সর্বোচ্চ করের স্ল্যাবে রইল মাত্র ৫০টি পণ্য, দাম কমল কোন পণ্যের

বিহারের অর্থমন্ত্রী তথা জিএসটি্ কাউন্সিলের সদস্য সুশীল মোদী জানিয়েছেন, সবমিলিয়ে মাত্র ৫০টি পণ্য এখন সর্বোচ্চ ২৮ শতাংশের ক্যাটেগরিতে রয়েছে। বিলাসবহুল দ্রব্য শুধুমাত্র সর্বোচ্চ ব্র্যাকেটে থাকবে, এই নিয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। এর পাশাপাশি জনসাধারণের বহুল ব্যবহৃত পণ্য সবকটিকেই কম করের আওতায় রাখার সিদ্ধান্ত হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+