'ভুল করে কমেছিল', কয়েক ঘণ্টাতেই ফের চড়চড় করে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

আদতে লিটার প্রতি মাত্র ১ পয়সা দাম কমল এদিন।

১৬ দিন একটানা বাড়ার পরে এদিন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন জানিয়েছিল পেট্রোল-ডিজেলের দাম ৫৬-৬৩ পয়সার মধ্যে হ্রাস পেয়েছে। তবে কয়েক ঘণ্টার মধ্যেই সেই 'ভুল' শুধরে পেট্রোলের বর্ধিত দামই থেকে গেল। ঘটনা হল, ক্ল্যারিক্যাল ভুল বা হিসাবের ভুল বলে দায় ঝেড়ে ফেলে ফের আগের দামেই ফিরে গেল জ্বালানির দাম। যার ফলে আদতে লিটার প্রতি মাত্র ১ পয়সা দাম কমল এদিন।

দাম কমল এক পয়সা

দাম কমল এক পয়সা

এক পয়সা দাম কমে পেট্রোলের লিটার প্রতি কলকাতার দাম হল ৮১.০৫ টাকা। দিল্লিতে ৭৮.৪২ টাকা, মুম্বইয়ে ৮৬.২৩ টাকা ও চেন্নাইয়ে ৮১.৪২ টাকা।

 ডিজেলের দাম

ডিজেলের দাম

অন্যদিকে ডিজেলের দামের ক্ষেত্রে লিটার প্রতি কলকাতায় দাম হল ৭১.৮৫ টাকা, দিল্লিতে ৬৯.৩ টাকা, মুম্বইয়ে ৭৩.৭৮ টাকা, ও চেন্নাইয়ে লিটার প্রতি ৭৩.১৭ টাকা।

অস্বাভাবিক বৃদ্ধি

অস্বাভাবিক বৃদ্ধি

গত ১৬ দিনে বিশেষ করে মেট্রো শহরগুলিতে পেট্রোল-ডিজেলের দাম লিটার প্রতি ৩-৪ টাকা বৃদ্ধি পেয়েছে। দিল্লিতে ৩.৮০ টাকা, কলকাতায় ৩.৭৪ টাকা, মুম্বইয়ে ৩.৭৬ টাকা ও চেন্নাইয়ে ৪ টাকা লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে।

নাভিঃশ্বাস আমজনতার

নাভিঃশ্বাস আমজনতার

পিছিয়ে থাকেনি ডিজেলের দামও। লিটার প্রতি ৩.৩৮ টাকা দিল্লিতে, কলকাতায় ৩.২৩ টাকা, মুম্বইয়ে ৩.৫৯ টাকা ও চেন্নাইয়ে ৩.৬২ টাকা হারে দাম বেড়েছে। তারপরে এদিন সকাল ৬ টা থেকে ১ পয়সা হারে দাম কমেছে।

দামবৃদ্ধির কারণ

দামবৃদ্ধির কারণ

বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি বেড়ে যাওয়ায়, টাকার বদলে ডলারের দাম বাড়ায় তার প্রভাব ঘরোয়া বাজারের পেট্রোপণ্যের উপরে পড়েছে। এখান থেকে সরকার কীভাবে দাম নিয়ন্ত্রণ করবে তা নিয়েই আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+