Best Online Business Ideas: সামান্য বিনিয়োগে অনলাইনে শুরু করুন এই ব্যবসা! মোটা লাভ নিশ্চিত
Best Online Business Ideas: Digitalization এর যুগে ভারত সহ গোটা বিশ্বে Internet Users এর সংখ্যা ব্যাপক ভাবে বেড়ে গিয়েছে। রিপোর্ট অনুযায়ী গোটা বিশ্বের জনসংখ্যার ৬৫ শতাংশ মানুষ ইন্টারনেটে রয়েছেন।
আগামিদিনে এই সংখ্যা আরও বাড়তে পারে। ফলে বর্তমান যুগে ইন্টারনেট বড় জায়গা ব্যবসা করার ক্ষেত্রে। একেবারে কম বিনিয়োগ করে ইন্টারনেটে বিভিন্ন ধরনের ব্যবসা করা যেতে পারে। তবে কি ব্যবসা করবেন? সেই সংক্রান্ত বেশ কিছু ধারনা এই প্রতিবেদনে আলোচনা করা হল।

এই পাঁচটি ব্যবসা যা অনলাইনে শুরু করা যেতে পারে
Professional Freelancer (ফ্রিলান্সার)
অনেকেই রয়েছেন যারা Freelancing - কে Business হিসাবে অনেকেই দেখে না! কিন্তু অনেক মানুষ আছেন যারা Freelancers হিসাবে কিংবা Freelancing Agencies খুলে মোটা অঙ্কের রোজগার করছেন। বর্তমানে Freelancing - এর কাজ অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। ইন্টারনেটে বর্তমানে একাধিক AI Powered Tools চলে এসেছে। যার মাধ্যমে একাধিক কাজ করা সম্ভব হচ্ছে। এমনকি ChatGPT - ব্যবহার করেও একাধিক Freelancing কাজ করতে পারেন। আর এজেন্সি খুললে Web Designing, Software Development, Content Writing, Photo Editing এবং Translation এর মতো কাজ করতে পারেন।
Swing Trading (সুইং ট্রেডিং)
খুবই রিস্কের কাজ। কিন্তু Swing Trading ( সুইং ট্রেডিং ) করে অনেকেই মোটা অঙ্কে র রোজগার করছেন। পুরোটাই অনলাইনের মাধ্যমে করা সম্ভব হচ্ছে। Stock Market এর থেকে কম সময়ে এর মাধ্যমে মোটা টাকা রোজগার করা সম্ভব। এই সুইং ট্রেডিংয়ের মাধ্যমে Shares তিন থেকে চার সপ্তাহ হোল্ড করা হয়। আর এর মধ্যে বিক্রি করে দিতে হয়।

Grocery Shop ( অনলাইনে মুদির দোকান)
করোনার সময় থেকে অনলাইন Grocery Shop খুবই জনপ্রিয় হয়েছে। এখন তা মানুষের অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। কাজের ব্যস্ততায় সমস্ত মানুষ এখন ছুটছে। বাজারে যাওয়ার সময় নেই। এই অবস্থায় মানুষ অনলাইনে বাজার থেকে মাছ মাংস কিনে নিচ্ছে। বিগ বাস্কেট থেকে জিও! ইতিমধ্যে এই ব্যবসায় নিজেদের জায়গা শক্ত করেছে। তবে বড় ভাবে নয়, স্থানীয় ভাবে আপনিও কম বিনিয়োগ করে অনলাইনে ব্যবসা শুরু করতে পারেন।
Health Club (ফিটনেস ক্লাব)
অনলাইনে ফিটনেস ক্লাব! হ্যাঁ একেবারে কম বিনিয়োগ করে শুরু করতে পারেন এই ব্যাবসা। এমনকি বিভিন্ন অ্যাপের মাধ্যমে যুক্ত হয়েও কাজ অনলাইনে কাজ করতে পারেন । বিশেষ করে অনলাইনে Yoga Classes, Karate Classes খুলে ব্যবসা শুরু করতে পারেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করে ব্যবসা আরও বাড়াতে পারেন।

ই-কর্মাস সাইটের সঙ্গে যুক্ত হয়ে ব্যবসা (Online Seller)
এই মুহূর্তে অনলাইনে একাধিক E-commerce Websites রয়েছে! যেমন Flipkart, Amazon। যেখানে আপনি Online Seller হিসাবে যুক্ত হয়ে প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। তা সেই শাড়ি থেকে শুরু করে বিভিন্ন বিউটি প্রোডাক্টও বিক্রি করতে পারেন। যা অনলাইনে যথেষ্ট চাহিদা রয়েছে। ফলে এই সমস্ত প্রোডাক্ট বিক্রি করে মোটা রোজগার করা সম্ভব।












Click it and Unblock the Notifications