অ্যাকাউন্টে সরাসরি ১০ হাজার টাকা পেতে পারেন মোদী সরকারের থেকে, তবে তার জন্য সামান্য খাটনি
অ্যাকাউন্টে সরাসরি ১০ হাজার টাকা পেতে পারেন মোদী সরকারের থেকে, তবে তার জন্য সামান্য খাটনি
২০২০-তে দেশে করোনা সংক্রমণের পর থেকে অনেক মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কেউ কেউ ক্ষতিকে সঙ্গে নিয়ে কাজ শুরু করেছেন। আবার সেই ধাক্কা অনেক মানুষ কাটিয়ে উঠতে পারেননি। বহু মানুষ আছেন, যাঁরা রাস্তার ধারে ছোট দোকানে জিনিস বিক্রি করে সংসার চালাতেন। কিন্তু পুঁজির অভাবে অনেকেই ধুঁকছেন।

আবেদন করলে মোদী সরকার দেবে ১০ হাজার টাকার টাকা
বর্তমান পরিস্থিতিতে রাস্তায় কিংবা ফুটপাতের দোকানদারদের যাঁরা এখনও কাজ শুরু করতে পারেননি, তাঁদের জন্য প্রধানমন্ত্রী স্বনিধি যোজনায় সুযোগ রয়েছে। এই প্রকল্পে কোনও গ্যারান্টার ছাড়াই ব্যাঙ্ক থেকে ১০ হাজার টাকা ঋণ পাওয়া যেতে পারে। যার জন্য নিকটবর্তী ব্যাঙ্কে যেতে হবে। প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার অধীনে ১০ হাজার টাকা ঋণ নিয়ে ব্যবসা ফের শুরু করা যেতে পারে।

প্রকল্পের বিভিন্ন দিক
এই প্রকল্পের সাহায্য পেতে গেলে প্রথমেই যিনি আবেদন করবেন, তাঁর মোবাইল নম্বর আধারের সঙ্গে সংযুক্ত থাকতে হবে। পাশাপাশি এই ঋণ নিতে গেলে ২০২০-র ২৪ মার্চের আগে একই ধরনের কাজে যুক্ত থাকতে হবে। যেতে এই ঋণের বর্তমান সময়কার ২০২২-এর মার্চ পর্যন্ত সেই কারণে তাড়াতাড়িই এই আবেদনের প্রক্রিয়া সারতে হবে। শহর হোক কিংবা গ্রাম, রাস্তা তথা ফুটপাতের বিক্রেতারা এই ঋণ পেতে পারেন। এই ঋণের সুদে ভর্তুকি পাওয়া যায় এবং ত্রৈমাসিক ভিত্তিতে অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করা হয়।

ঋণ পেতে গ্যারান্টি লাগে না
প্রধানমন্ত্রী স্বনিধি যোজনায়এক বছরের জন্য যে ১০ হাজার টাকা ঋণ পাওয়া যায়, তাতে জমানত লাগে না। পরিষ্কার করে বলতে গেলে এই প্রকল্পে লোন নিতে গ্যারান্টার লাগে না। মাসিক কিস্তিতে এই ঋণ পরিশোধ করা যেতে পারে।

ভর্তুকির পরিমাণ
আবেদনকারী যদি প্রধানমন্ত্রী স্বনিধি স্কিমে পাওয়া ঋণ নিয়মিত শোধ করে দেন, তাহলে তাঁৎ সুদে ৭ শতাংশ ভর্তুকি দেওয়ার কথা বলা হয়েছে। সেই ভর্তুকি ত্রৈমাসিক ভিত্তিতে সরাসরি আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তবে সময়মতো ঋণ পরিশোধ করলেই এই সুবিধা পাওয়া যাবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications