Business Ideas: ৫৩,০০০ টাকা বিনিয়োগ করে ৩৫ লাখ টাকা আয়! এই ব্যবসা করেছেন ধোনিও

Business Ideas: যদি ব্যবসা থেকে প্রতি মাসে মোটা অঙ্কের রোজগার করতে চান তাহলে আপনার জন্যে এই প্রতিবেদন! বর্তমানে কড়কনাথ মুরগী (Kadaknath Murga) প্রতিপালন বেশ জনপ্রিয় রয়েছে। একাধিক রোগ নিরাময়ের ক্ষেত্রে নাকি কড়কনাথ মুরগীর বহু গুণ। ফলে বেশ চাহিদা রয়েছে এহেন মুরগীর ( Kadaknath Chicken)।

শুধু ভারতেই নয়, বিদেশের মাটিতেও নাকি এই মুরগীর বেশ চাহিদা আছে। তবে মধ্যপ্রদেশ এবং ছত্তিসগড়ে কড়কনাথ মুরগী (Kadaknath Murga) প্রতিপালন বেশি হয়। তবে বাংলাতেও বহু জায়গাতে এই মুরগীর খামার তৈরি হয়েছে। আপনিও এই ব্যবসা ( Kadaknath Chicken Poultry Business Ideas) শুরু করে মোটা অঙ্কের রোজগার করতে পারেন। কীভাবে? সেই আলোচনাই রইল এই প্রতিবেদনে।

Business Ideas

ব্যবসা শুরু করতে সাহায্য করে সরকার

কড়কনাথ মুরগী (Kadaknath Murga) রঙ কালো! মাংসও কালো। এমনকি মুরগীর রক্তও কালো। ঔষধি গুণের কারণে এর ব্যাপক চাহিদা রয়েছে। এই মুরগির মাংসে সবচেয়ে বেশি আয়রন ও প্রোটিন পাওয়া যায়। এমনকি মাংস কোলেস্টোরল কমাতেও সাহায্য করে।

এমনকি সুগারে যারা ভুগছেন এমন রোগীদের ক্ষেত্রেও এই মুরগীর মাংস খুবই উপকারী। এর নিয়মিত সেবনে শরীর প্রচুর পুষ্টি পায়। এর চাহিদা ও সুযোগ-সুবিধা দেখে সরকারও এর ব্যবসা ( Kadaknath Chicken Poultry Business Ideas) শুরু করতে প্রতিটি স্তরে সহায়তা করে।

৫৩, ০০০ টাকাতেই শুরু করা যাবে ব্যবসা

ইতিমধ্যে মধ্যপ্রদেশ এবং ছত্তিসগড়ে কড়কনাথ মুরগী প্রতিপালনে নানা যোজনার ঘোষণা করেছে। ছত্তিশগড়ে মাত্র ৫৩, ০০০ টাকা জমা দিলে সরকার তিন কিস্তিতে ১০০০ টি মুরগি, ৩০ টি মুরগির শেড এবং ছয় মাসের জন্য বিনামূল্যে খাবার দেয়। এমনকি মুরগীর দেখভাল সহ স্বাস্থ্যের বিষয়টি সে রাজ্যের সরকার দেখে। এমনকি মুরগী বড় হলে মার্কেটিংয়ের দায়িত্বও সরকারের। তবে বাংলাতে এই ব্যবসা করতে হলে অবশ্য সবটাই নিজেকে করতে হবে।

বাজেটের মধ্যে শুরু করা যাবে এই ব্যবসা

তবে এক্ষেত্রে কড়কনাথ মুরগি পালনের ব্যবসা করতে চাইলে কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে মুরগি নিতে পারেন। বিভিন্ন বয়সের ছানা পাওয়া যায়। সেখান থেকে নির্দিষ্ট দামের মাধ্যমে পাওয়া যায়। প্রকাশিত তথ্য অনুসারে খামারের জন্যে ছোট মুরগী নেওয়া হলে তার দাম ৭০ থেকে ১০০ টাকা করে দাম পড়বে। ডিমের দাম ২০ থেকে ৩০ টাকা। একেবারে বাজেটের মধ্যে শুরু করা যাবে এই ব্যবসা। এই ব্যবসায় মুনাফা গুনে শেষ করতে পারবেন না।

৩৫ লাখ টাকার বেশি আয়

বাজারে একটি কড়কনাথ মুরগির দাম প্রায় ৩,০০০ থেকে ৪,০০০ টাকা পড়বে। ৭০০ থেকে ১০০০ টাকা প্রতি কিলোতে মাংস বিক্রি হয়। শীতকালে মাংসের চাহিদা বাড়ে। আর এই সময় কড়কনাথ মুরগির মাংসের দাম প্রতি কেজি ১০০০ টাকা থেকে ১২০০ টাকাতে বিক্রি হয়।

আর যদি ব্যবাসার কথা বলা হয় তাহলে ১০০০ বাচ্চা ৫৩,০০০ টাকায় কিনলেন। একটি মুরগি থেকে গড়ে ৩ কেজি মাংস পাওয়া যায়, ফলে এক শীত মৌসুমে আপনি ৩৫ লাখ টাকার বেশি আয় করতে পারেন। শোনা যায় ভারতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনীর কড়কনাথ মুরগীর খামার আছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+