Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kadaknath Chicken Farming: কড়কনাথ মুরগী প্রতিপালন করে লাখে কামান! তাও আবার সরকারের টাকায়

Kadaknath Chicken Farming: চিকেনের চাহিদা কম নেই! দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও চিকেন খায় না এমন মানুষের সংখ্যা খুবই কম। তবে ভারতের একটা বড় অংশ পোল্ট্রি ফার্মের মুরগির পরিবর্তে দেশি মুরগি কিনতে বেশি পছন্দ করেন।

কিন্তু যেভাবে দাম বাড়ছে তাতে ইচ্ছা থাকলেও উপায় হয় না। তবে কড়কনাথ মুরগির চাহিদা ক্রমশ বাড়ছে। দেশে তো বটেই, বিদেশের মাটিতেও কড়কনাথ চিকেনের চাহিদা বাড়ছে।

Kadaknath Chicken Farming

  • Kadaknath Chicken Farming: কত টাকা বিনিয়োগ করতে হবে?

ফলে কড়কনাথ চিকেন ফার্মিং (Kadaknath Chicken Farming) করে অনেকেই মোটা অঙ্কের রোজগার (Business Idea) করছেন। আজকের দিনে ভালো ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। এই ব্যবসার জন্যে বিভিন্ন রাজ্য সরকার ভর্তুকি পর্যন্ত দিয়ে থাকে। কিন্তু কীভাবে কড়কনাথ চিকেন ফার্মিং করে ব্যবসা শুরু করবেন? এজন্যে কত টাকা বিনিয়োগ করতে হবে? লাভই বা কীভাবে পাবেন? সমস্ত ইয়ুথ্য তুলে ধরা হল এই প্রতিবেদনে।

  • Kadaknath Chicken Farming: চাহিদা বাড়ছে

কড়কনাথ মুরগি (Kadaknath Chicken) পুরোপুরি ভাবে কালো রঙের হয়ে থাকে। এই মুরগির রক্ত, মাংস ও ডিমের রংও কালো হয়। পোলট্রি কিংবা দেশি মাংসের তুলনায় কড়কনাথ মুরগির স্বাদ এবং প্রোটিন দুটোই অনেক বেশি। ফলে বাজারে এই মুরগির (Kadaknath Chicken Farming) চাহিদা ব্যাপক ভাবে বাড়ছে। বিশেষ করে এই কড়কনাথ মুরগি মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলায় পাওয়া যায়। কিন্তু বিভিন্ন ভাবে এই মুরগীর চাষ বর্তমানে ছত্তিসগড়ম তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং মহারাষ্ট্রেও হচ্ছে। এই মুরগীগুলি যেমন জেড ব্ল্যাক কক, পেনসিল্ড এবং গোল্ডেন ব্ল্যাক তিনটি প্রজাতি রয়েছে।

  • Kadaknath Chicken Farming: কত জায়গা লাগবে

আপনিও এই ব্যবসা (Kadaknath Chicken Farming) করে মোটা অঙ্কের রোজগার করতে পারেন। এজন্যে নুন্যতম ১৫০ বর্গফিট জায়গার প্রয়োজন। যেখানে অন্তত ১০০ টি কড়কনাথ মুরগির ছানা পালন করতে পারা যাবে। অনেক সময় এমন মুরগীর ছানা স্থানিয় পঞ্চায়েত কিংবা প্রানি সম্পদ দফতর থেকে পেতে পারেন। ফ্রিতেই পাওয়া যায়, তবে অনেক সময় দাম নিতে পারে। তা নিলেও খুবই সস্তা হবে। তবে কীভাবে ছানাগুলিকে বড় করে তুলবেন তা নিয়ে একটু প্রশিক্ষণ প্রয়োজন।

  • Kadaknath Chicken Farming: ১০০০ টাকা কিলো

চার থেকে পাঁচ মাসের মধ্যে বিক্রির জন্যে প্রস্তুত (Kadaknath Chicken Farming) হয়ে যাবে। বাজারে নুন্যতম ৮০০ টাকা এবং সর্বোচ্চ ১০০০ টাকা কেজিতে বিক্রি হয় এই মুরগীর মাংস। এমনকি এই মুরগীর ডিমের দাম একটা ৫০ টাকা। স্থানীয় মুরগির তুলনায় এই কড়কনাথ মুরগীতে ২৫ শতাংশের বেশি প্রোটিন পাওয়া যায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+