Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ছেলের বিয়ের ফাঁকে ১৪ টি মন্দির বানাচ্ছে আম্বানি পরিবার! ঠিক কী হচ্ছে গুজরাতে

দেশের অন্যতম ধনী পরিবার আম্বানিদের হোম স্টেট হল গুজরাত। সেখানেই রয়েছে তাদের বড় ব্যবসা, বাড়ি এবং পারিবারিক সম্পদ থেকে শুরু করে অনেক কিছু। সঠিক ভাবে বলতে গেলে রিলায়েন্স সাম্রাজ্যের শিকড় রয়েছে জামনগরে।

উল্লেখ করা যেতে পারে জামনগরে রিলায়েন্সের একটি অপরিশোধিত তেল শোধনাগার, নির্মানাধীন গ্রিন এনার্জি পার্ক ছাড়াও রয়েছে শত শত একরের গবাদি পশুর খামার বাড়ি। জামনগরে একটি আধ্যাত্মিক প্রকল্পও বাস্তবায়ন করা হচ্ছে।

nita ambani and Mukesh Ambani

দেশের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যকে প্রতিফলিত করে একটি বিশাল মন্দির কমপ্লেক্সের একটি ভিডিও প্রকাশিত হয়েছে। আনন্দ আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আগে জামনগরে মন্দির তৈরির গতিও বেড়েছে বিস্তর।

আমেরিকায় বিএপিএস মন্দির এবং অযোধ্যায় রাম মন্দির তৈরির পরে আম্বানি পরিবারের মেগা মন্দির তৈরির পরিকল্পনায় জল্পনা তৈরি হয়েছে। এখানে উল্লেখ করা যেতে পারে আম্বানিদের মুম্বই, লন্ডন, আমেরিকা ও দুবাইয়ের বাড়ির একটা বড় অংশ পুজোর ঘরের জন্য সংরক্ষিত রাখা রয়েছে।

এর মধ্যে মুম্বই ও লন্ডনের বাড়িতে ছোট মন্দিরও রয়েছে। প্রত্যেকটি গুরুত্বপূর্ণ উৎসব সেখানে মর্যাদার সঙ্গে পালন করা হয়। এরই পাশাপাশি আম্বানি পরিবারের হোম স্টেট গুজরাতের জামনগরে বিশার মন্দির কমপ্লেক্স তৈরি করা হচ্ছে, যেখানে থাকতে চলেছে চোদ্দোটি মন্দির।

প্রকাশিত খবর অনুযায়ী, নীতা আম্বানি এই পরিকল্পনাটি গ্রহণ করেছিলেন। সেই অনুযায়ী ১৪ টি মন্দির তৈরি করা হচ্ছে। প্রতিটি মন্দিরে বিস্তৃত শিল্পকর্ম, দেবদেবীর ভাস্কর্য এমন ভাবে প্রতিফলিত হচ্ছে, যা দেশে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। স্থানীয় কারিগর এবং ভাস্কররাই এই কাজ ফুটিয়ে তুলছেন।

কারিগররা মন্দিরগুলির সৌন্দর্য বৃদ্ধি করতে পুরনো কারুকাজ এবং ঐতিহ্যগত পদ্ধতি ব্যবহার করছেন। প্রতিটি বিবরণ দেশের অতীতের আধ্যাত্মিক সারাংশ এবং স্থাপত্যের মহিমাকে প্রতিফলিত করছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে নীতা আম্বানি সম্প্রতি মন্দির চত্বরে গিয়েছিলেন। সেখানে তিনি কারিগরদের কাজের প্রশংসা করেছেন এবং শ্রমিক ও ভক্তদের সঙ্গেও কথা বলেছেন।

এদিকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির ছোট ছেলে আনন্দ আম্বানি এবং শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টে প্রাক-বিবাহ উদযাপনের জন্য প্রস্তুত গুজরাতের জামনগর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+