Top Electric Scooters Under 1 lakh: লাখের মধ্যেই ইভি স্কুটার খুঁজছেন? রইল বেস্ট পাঁচটি অপশন
Top Electric Scooters Under 1 lakh: নয়া প্রজন্মের কাছে টু-হুইলারের ক্রেজ ক্রমশ বাড়ছে। তবে পেট্রোল নয়, ইভি বাইক কিংবা স্কুটার (electric scooter) কেনার প্রতি ঝোঁক বাড়ছে বেশি। এক্ষেত্রে পরিবহণ খরচ অনেকটাই কম হয়।
আর এই চাহিদার কথা মাথায় বিভিন্ন সংস্থাগুলি ইভি টু-হুইলার বাজারে আনছে। কোনওটার দাম বেশি তো আবার কয়েকটি এমন ইভি বাইক আছে যা মধ্যবিত্তের আয়ত্তের মধ্যেই। এমনই পাঁচটি ইভি স্কুটারের খোঁজ রইল এই প্রতিবেদনে। যেগুলি এক লাখ টাকা (electric scooter under 1 lakh) বাজেটের মধ্যেই কেনা সম্ভব।

Top Electric Scooters Under 1 lakh: Ola S1X
ইলেকট্রিক টু-হুইলারের দুনিয়ায় বিপ্লব এনেছে Ola। সংস্থার অন্যতম বিক্রিত ইভি স্কুটার Ola S1X। মাত্র 7.5 ঘন্টাতেই 3 কিলোওয়াটের ব্যাটারি সেট 0% থেকে 100% পর্যন্ত চার্জ করতে পারবে। যদি এই ইলেকট্রিক স্কুটারটি Ola হাইপার চার্জার দিয়ে ১৫ মিনিটের জন্য চার্জ করেন, তাহলে আপনি সহজেই প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পেয়ে যাবেন। Ola S1X এর রেঞ্জ প্রায় ১৫১ কিলোমিটার। দাম এক লাখ টাকার (electric scooter under 1 lakh) কম।
Top Electric Scooters Under 1 lakh: Greta Electric Glide
Greta Electric Glide স্কুটারে লিথিয়ান আয়ন ব্যাটারি দেওয়া হয়েছে। একবার ফুল চার্জ হয়ে গেলে 100 KM পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ দেয়। সংস্থার দাবি, Greta Electric Glide এর ব্যাটারি ফুল চার্জ নিতে মাত্র আড়াই ঘন্টা সময় নেয়। এতে অ্যান্টি-থেফট অ্যালার্ম, ফ্রন্ট গ্লোব বক্স, লাইট ডিজাইনার কন্সোল সহ একাধিক ফিচার দেওয়া হয়েছে। ইভি স্কুটারের দাম (electric scooter under 1 lakh) পড়বে 80,000 টাকা।
Top Electric Scooters Under 1 lakh: AMO Electric Jaunty
AMO Electric Jaunty স্কুটারটির দাম পড়বে 59,966 - 90,064 টাকার (electric scooter under 1 lakh) মধ্যে। ভেরিয়েন্ট হিসাবে AMO Electric Jaunty এর দাম পড়বে। একবার ফুল চার্জ দিলে ৯০ কিলোমিটার পর্যন্ত ছুটতে সক্ষম এই স্কুটার। মাত্র ৬ ঘন্টায় ফুল চার্জ হয়ে যায় ইভি স্কুটারটির। তবে টপ স্পিড মাত্র 25 kmph। ফলে সব বয়সের মানুষই এই ইভি স্কুটারটি চালাতে পারবে।
Top Electric Scooters Under 1 lakh: Joy E Bike Wolf
ভারতে ইভি টু-হুইলারের মার্কেট ধরেছে Joy E Bike। সংস্থা Wolf স্কুটারটি ফুল চার্জ হতে সময় নেবে মাত্র ৪ ঘন্টা। তবে এতে ফার্স্ট চার্জ করানো যায়। আর তা দিয়ে চার্জ করলে মাত্র আড়াই ঘন্টাতেই ফুল চার্জ হয়ে যাবে Joy E Bike Wolf ইভি স্কুটারটিতে। এই ইলেকট্রিক স্কুটারটির রেঞ্জ মাত্র ৯০ কিলোমিটার। দামও আয়ত্তের মধ্যে। মাত্র 83,662 টাকা থেকে 95,298 টাকায় মিলবে।
Top Electric Scooters Under 1 lakh: Ampere Zeal EX
মাত্র ৯৬ হাজার ৬৯০ টাকায় (electric scooter under 1 lakh) এসে যাবে Ampere Zeal EX। এতে 60v, 2.3 kWh অ্যাডভান্সড লিথিয়াম ব্যাটারি দেওয়া হয়েছে। ফুল চার্জ হতে সময় নেয় মাত্র ৫ ঘন্টা। আর তা হলে ১০০ কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে Ampere Zeal EX। টপ স্পিড 50 থেকে 55 কিলোমিটার প্রতি ঘন্টাত হতে পারে।












Click it and Unblock the Notifications