Discount Offers: Oben Rorr ই-বাইক কিনুন আর পান iPhone 15, iPad Mini! সঙ্গে ৩০ হাজার টাকা ছাড়ও
Electric Bike Discount Offers: ভারতে ইলেকট্রিক গাড়ি-বাইকের চাহিদা বাড়ছে। উৎসবের মরশুমে (Festival Discount Offer On E Bike) এই সেগমেন্টের বাইক কিংবা স্কুটারের উপর দুদান্ত অফার চলছে। ফলে এই সময় বাইক কিংবা স্কুটার কেনা অনেক বেশি সুবিধার হবে। ডিসকাউন্ট এবং অফারে এগিয়ে ইলেকট্রিক টু-হুইলার সংস্থা Oben Electric। উৎসবের মরশুমে সংস্থার অন্যতম সেরা ইভি Oben Rorr কেনার ক্ষেত্রে এক ধাক্কায় 30,000 টাকা পর্যন্ত ছাড় পাবেন।
এছাড়াও iPhone 15, iPad Mini এবং Sony হেডফোন জিতে নিতে পারবেন। Oben Electric এই উৎসবের অফার ২৯ সেপ্টেম্বর ২০২৪ থেকে আগামী ১২ অক্টোবর ২০২৪ পর্যন্ত চলবে। এই সময়ে স্পেশাল এই অফারের (Electric Bike Discount Offers) মাধ্যমে এই ইলেকট্রিক বাইক কিনতে পারবেন। এক নজরে জরুরি তথ্য।

Electric Bike Discount Offers: উৎসব অফার সংস্থার
Oben Rorr বাইকটি 30,000 টাকা ডিসকাউন্টের (Electric Bike Discount Offers) সঙ্গে কিনতে পারবেন। অফার অনুযায়ী এই ইলেকট্রিক বাইকের এক্স শোরুম প্রাইস হবে 1.20 লাখ টাকা। এছাড়াও কোম্পানি পাঁচ বছরের পর্যন্ত দুর্ঘটনা সংস্থা ওয়ারেন্টি এবং iPhone 15, iPad Mini এবং Sony এর হেডফোন একেবারে জিতে নেওয়ার সুযোগ আছে। 'Dussehra Dhamaal Day' এর মাধ্যমে Oben Rorr বাইকটি কেনার ক্ষেত্রে সবমিলিয়ে ক্রেতারা ৬০ হাজার টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন। এই বাইকের দাম সেক্ষেত্রে ৯০ হাজার টাকার নীচে চলে আসবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইটে জেনে নিন।
Electric Bike Discount Offers: ফিচার
Oben Rorr বাইকে 8-kW মোটর দেওয়া হয়েছে। প্রতি ঘণ্টায় ১০০ কিমি পর্যন্ত ছুটতে পারে এই ই-বাইক (Electric Bike Discount Offers)। এছাড়াও মাত্র ৩ সেকেণ্ডে 0 থেকে 40 কিমি প্রতি ঘন্টায় গতিতে ছোটার ক্ষমতা আছে Oben Electric এর Oben Rorr-এ। যা অনেক ইলেকট্রিক বাইকেই এই মুহূর্তে নেই।
একবার ফুল চার্জে ১৮৭ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। ফার্স্ট চার্জারের সুবিধা আছে। এক্ষেত্রে শূন্য থেকে ৮০ শতাংশ চার্জ হতে মাত্র ২ ঘণ্টা সময় নেয়। পুণে সহ বিভিন্ন রাজ্যে এই বাইক কেনার সুযোগ থাকলেও কলকাতায় সংস্থার কোনও ডিলার কিংবা শোরুম নেই। অনলাইনে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে আবেদন (Electric Bike Discount Offers) করতে পারবেন।












Click it and Unblock the Notifications