NPS: জাতীয় পেনশন স্কিম! ৫ টি সেরা পারফর্মিং তহবিল একনজরে

NPS: অবসর গ্রহণের আগে তার জন্য পরিকল্পনা করা অবশ্যই প্রয়োজন। যা কিনা সেই ব্যক্তিকে পরিবারের ওপরে নির্ভরশীল না হতে সাহায্য করে। এছাড়াও তাদের আর্থিক বোঝাও কমিয়ে দেয়। অবসর গ্রহণের পরিকল্পনায় যখন বিনিয়োগের জন্য বেশ কয়েকটি বিকল্প রয়েছে, তথন অতিরিক্ত নিরাপত্তার জন্য ন্যাশনাল পেনশন সিস্টেম বিবেচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

ন্যাশনাল পেনশন সিস্টেম যেমন বাজার সংযুক্ত রিটার্ন লাভের সুযোগ করে দেয়। বলা ভাল অবসরে আয় বৃদ্ধির সুযোগ দেয়। কোনও ব্যক্তি যে পেনশন তহবিলগুলিতে এনপিএস অবদানগুলি বিনিয়োগ করতে চান চাও বেছে নিতে পারেন। এর জন্য সাম্প্রতিক বছরগুলিতে পেনশন তহবিলের রিটার্ন অধ্যায়ন করা এবং তহবিলগুলি যে পোর্টফোলিও অফার করে তা বোঝাটা দরকার।

NPS - National Pension Scheme

এখানে তিন বছরের রিটার্নের ওপরে ভিত্তি করে ৫ টি সেরা পারফর্মিং জাতীয় পেনশন স্কিমের তহবিল তালিকাভুক্ত করা হয়েছে।

  • এলআইসি পেনশন ফান্ড স্কিম ই-টিয়ার টু

এটি এনপিএসের টিয়ার টু অ্যাকাউন্টের মাধ্যমে কাজ করে। শীর্ষ পাঁচটি জাতীয় পেনশন প্রকল্প তহবিলের ৩ বছরে সর্বোচ্চ রিটার্ন দিয়েছে। ন্যাভ ২৮.৪৯। এই পেনশন তহবিল ৩ বছরে ২২.৪০ শতাংশ রিটার্ন অফার করেছে।

  • আইসিআইসিআই প্রুডেন্সিয়াল পেনশন ফান্ড স্কিম ই-টিয়ার টু

এটিও এনপিএসের টিয়ার টু অ্যাকাউন্টের মাধ্যমে কাজ করে। এটি তিন বছরে রিটার্ন দিয়েছে ২২.৩০ শতাংশের মতো। ন্যাভ ৪২.৭৫। বর্তমানে এক বছরের রিটার্ন ১৭.৪০ শতাংশে দাঁড়িয়েছে। ৫ বছরের রিটার্ন ১৫.৩০ শতাংশ রেকর্ড করা হয়েছে। যা এলআইসি পেনশন ফান্ড স্কিমের থেকে বেশি।

  • এলআইসি পেনশন ফান্ড স্কিম ই-টিয়ার ওয়ান

এটি এনপিএসের টিয়ার ওয়ান অ্যাকাউন্টের মাধ্যমে কাজ করে। এবং এটি আইসিআইসিআই প্রুডেন্সিয়াল পেনশন ফান্ড স্কিমের মতো তিন বছরে ২২.৩০ শতাংশ রিটার্ন দিয়েছে। তহবিলের এক বছরের রিটার্ন ১৫.৪০ শতাংশে দাঁড়়িয়েছে।

  • আইসিআইসিআই প্রুডেন্সিয়াল পেনশন ফান্ড স্কিম ই-টিয়ার ওয়ান

এটি এনপিএসের টিয়ার ওয়ান অ্যাকাউন্টের মাধ্যমে কাজ করে। তিন বছরে রিটার্ন ২২.১০ শতাংশের মতো। ন্যাভ ৫৩.৭২। তহবিলের এক বছরের রিটার্ন ১৬.৭০ শতাংশ এবং ৫ বছরের রিটার্ন ১৫.১০ শতাংশ।

  • কোটাক পেনশন ফান্ড স্কিম ই, টিয়ার ওয়ান

এটি এনপিএসের টিয়ার ওয়ান অ্যাকাউন্টের মাধ্যমে কাজ করে। তিন বছরে রিটার্ন ২১.৮০ শতাংশের মতো। এর ন্যাভ বর্তমানে ৪৯.৮৪। এক বছরের রিটার্ন ১৬.৪০ শতাংশ এবং ৫ বছরের রিটার্ন ১৫.২০ শতাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+