Jio Free Storage: এবার বিনামূল্যেই পাবেন ক্লাউড স্টোরেজ, জিও গ্রাহকদের জন্য বড় ঘোষণা
Jio Free Storage: রিলায়েন্স জিও (Reliance Jio) ভারতের সর্বাধিক ব্যবহারকারী একটি টেলিকম সংস্থা। সম্প্রতি এই সংস্থা (Telecom company) একটি নতুন পরিষেবা চালু করেছে, যা গুগলের ক্লাউড স্টোরেজের (Google's cloud storage) একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জের মুখে ফেলতে চলেছে।
এই টেলিকম কোম্পানিটি এখন তার প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহকদের জন্য ৫০ জিবি পর্যন্ত বিনামূল্যে এআই-চালিত ক্লাউড স্টোরেজ (Up to 50GB free AI-powered cloud storage for Jio prepaid and postpaid customers) অফার করছে। এই পরিষেবাটি ২৯৯ টাকা এবং তার বেশি মূল্যের প্রিপেইড ও পোস্টপেইড প্ল্যান রিচার্জ করার জন্য উপলব্ধ। সেইসঙ্গে সমস্ত পোস্টপেইড প্ল্যানও।

২০২৪ সালের দীপাবলির সময় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি (Mukesh Ambani, Chairman of Reliance Industries) জিও এআই ক্লাউড অফার চালু করার ঘোষণা করেছিলেন। তবে এবারের অফার নজর কাড়ছে সকলের।
জিও-এর এমন সাহসী পদক্ষেপ গুগলের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। যা বর্তমানে জিমেইল এবং গুগল ড্রাইভের মাধ্যমে বিনামূল্যে ক্লাউড স্টোরেজ প্রদান করে। এই সম্পর্কে বিস্তারিত জেনে নিন-
মুকেশ আম্বানির গেম-চেঞ্জার প্ল্যান
গুগলের ক্লাউড স্টোরেজ পরিষেবা, যার মধ্যে গুগল ড্রাইভও রয়েছে, ব্যবহারকারীদের অনলাইনে তাদের ডেটা সংরক্ষণ করার সুযোগ দেয়। সাধারণত, জিমেইল ব্যবহারকারীরা ৫ জিবি থেকে ১৫ জিবি পর্যন্ত বিনামূল্যে ক্লাউড স্টোরেজ পান, তবে এর বেশি বা অতিরিক্ত স্টোরেজের জন্য সাবস্ক্রিপশন ফি প্রয়োজন। এদিকে জিও-এর নতুন অফারের মাধ্যমে, গ্রাহকরা বিনামূল্যে ৫০ জিবি পর্যন্ত ক্লাউড স্টোরেজ অ্যাক্সেস করতে পারবেন, যা তাদের গুগল ড্রাইভের বিকল্প হিসেবে দেবে।
জিও এআই ক্লাউড স্টোরেজ
রিলায়েন্স জিও আনুষ্ঠানিকভাবে তার ২০২৪ সালের বার্ষিক সাধারণ সভা (AGM) এর সময় এআই-চালিত ক্লাউড স্টোরেজ পরিষেবা চালু করে। তবে সেই সময়ে নির্বাচিত গ্রাহকদের ১০০জিবি পর্যন্ত বিনামূল্যে এআই ক্লাউড স্টোরেজের অ্যাক্সেস দেওয়া হয়েছিল। তবে এখন এই পরিষেবাটি নির্বাচিত প্ল্যান সহ সমস্ত প্রিপেইড ব্যবহারকারী এবং সমস্ত পোস্টপেইড গ্রাহকদের জন্য উপলব্ধ। যেখানে তারা ছবি, ভিডিও, ডকুমেন্ট এবং অন্যান্য ডিজিটাল সামগ্রী অনলাইনে সংরক্ষণ করতে পারবেন।
প্রিপেইড প্ল্যানের জন্য এআই ক্লাউড
প্রিপেইড গ্রাহকদের জন্য ২৯৯ টাকা এবং তার বেশি মূল্যের জিও প্ল্যানের সাথে বিনামূল্যে ৫০জিবি এআই ক্লাউড স্টোরেজ অন্তর্ভুক্ত রয়েছে। কম মূল্যের প্ল্যানের গ্রাহকদের এই সুবিধা অ্যাক্সেস করার সুযোগ নেই, তাই তাদের কমপক্ষে ২৯৯ টাকা দিয়ে রিচার্জ করতেই হবে। এই অফারটি জিও-এর বিনামূল্যে ফাইভ জি (5G) পরিষেবার প্ল্যানের মতো, যা সক্রিয় করার জন্য ন্যূনতম ২৩৯ টাকা রিচার্জ করতেই হবে।
পোস্টপেইড প্ল্যানের জন্য এআই ক্লাউড
সমস্ত জিও পোস্টপেইড প্ল্যানে এখন ৫০জিবি বিনামূল্যে এআই-চালিত ক্লাউড স্টোরেজ পাওয়া যাবে। এই প্ল্যানের মধ্যে ৩৪৯ টাকা, ৪৪৯ টাকা, ৬৪৯ টাকা, ৭৪৯ টাকা এবং ১,৫৪৯ টাকার বিকল্প রয়েছে। এই প্ল্যানের যেকোনও একটিতে সাবস্ক্রাইব করা ব্যবহারকারীরা কোনও অতিরিক্ত খরচ ছাড়াই ক্লাউড স্টোরেজ পেতে পারেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications