রান্নার গ্যাসের পর এবার কি রেলে ভর্তুকি তুলে দিতে চলেছে কেন্দ্রীয় সরকার

এবার রেলে ভর্তুকি তুলে দিতে আগ্রহী কেন্দ্র সরকার।

রান্নার গ্যাসের পর এবার রেলে ভর্তুকি তুলে দিতে আগ্রহী কেন্দ্র সরকার। রান্নার গ্যাসে ভর্তুকিহীন সিলিন্ডার কেনার জন্য নরেন্দ্র মোদী সরকার দেশজুড়ে প্রচার করেছিল। তাতে বহু মানুষ সাড়া দিয়েছেন। একইপথে হেঁটে রেলের ভাড়াতেও সেই পন্থা অবলম্বন করতে চলেছে কেন্দ্র।

জানা গিয়েছে, রেলের টিকিট কাটার সময়ে স্বেচ্ছ্বায় ভর্তুকিহীন টিকিট বেছে নেওয়া যাবে এমন অপশন দেওয়া হবে। দূরপাল্লার যাত্রীরা চাইলে সেই অপশন বেছে নিতে পারবেন।

রান্নার গ্যাসের পর এবার রেলে ভর্তুকি তুলে দিচ্ছে কেন্দ্র

রেল সূত্রে খবর, আগামী মাস থেকেই এই নতুন ব্যবস্থা চালু হতে চলেছে। দুটি ধাপে ভর্তুকি ছাড়া টিকিট কাটার ব্যবস্থা থাকবে। প্রথম ধাপ- কেউ চাইলে অর্ধেক ভর্তুকি ও অর্ধেক ভর্তুকিহীন অবস্থায় দাম দিয়ে টিকিট কাটতে পারবেন। আর অন্যটিকে পুরোটাই ভর্তুকিহীন টিকিট সঠিক মূল্যে কিনতে হবে।

এই মুহূর্তে রেলে টিকিটের দামে ৪৩ শতাংশ ভর্তুকি দেওয়া হয়। যার ফলে রেলের বছরে ৩০ হাজার কোটি টাকা লোকসান হয়। ভর্তুকি ছাড়তে চাইলে অনলাইনে টিকিট বুকিং করার সময়ে অথবা কাউন্টারে বুকিং করার সময়ে জানাতে হবে।

রেলসূত্রে খবর, কেউ ভর্তুকিহীন টিকিট কাটতে চাইলে বর্তমান দামের চেয়ে ৭০-৮০ শতাংশ বেশি টাকা দিয়ে টিকিট কাটতে হবে। ধীরে ধীরে সমস্ত ট্রেনেই এই নিয়ম চালু করচে চলেছে রেল কর্তৃপক্ষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+