LPG গ্যাস সিলিন্ডার! এবার ঠিকানা প্রমাণ ছাড়া সিলিন্ডার পেতে এখনই যোগাযোগ করুন
কেউ যদি এলপিজি গ্যাস সিলিন্ডার (lpg gas cylinder) নেওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে একটি সুখবর রয়েছে। কোনও গ্রাহক ঠিকানার প্রমাণ ছাড়াই এলপিজি সিলিন্ডার পেতে পারেন। প্রসঙ্গত উল্লেখ্য, এই সিলিন্ডার পেতে গেলে ঠিকানা বা
কেউ যদি এলপিজি গ্যাস সিলিন্ডার (lpg gas cylinder) নেওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে একটি সুখবর রয়েছে। কোনও গ্রাহক ঠিকানার প্রমাণ ছাড়াই এলপিজি সিলিন্ডার পেতে পারেন। প্রসঙ্গত উল্লেখ্য, এই সিলিন্ডার পেতে গেলে ঠিকানা বাধ্যতামূলক ছিল। রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে এলপিজিতে ঠিকানার প্রয়োজনীয়তা বাতিল করেছে। একনজরে দেখে নেওয়া যাক সম্পূর্ণ প্রক্রিয়াটি।

ঠিকানা প্রমাণ ছাড়া এলপিজি সিলিন্ডার
এটা উল্লেখ করা যেতে পারে, আগে ঠিকানা প্রমাণ ছাড়া এলপিজি সিলিন্ডার পাওয়া যেত না। কিন্তু এখন এই নিয়মের পরিবর্তন করা হয়েছে। এথন গ্রাহকরা তাদের শহর কিংবা এলাকার কাছাকাছি ইন্ডেন গ্যাস ডিস্ট্রিবিউটর বা পয়েন্ট অফ সেলে গিয়ে সহজেই ৫ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে পারবেন। এর জন্য কোনও কাগজপত্রের প্রয়োজন পড়বে না। সিলিন্ডারের জন্য টাকা দিয়ে তা পেয়ে যাবেন। ইন্ডেনের বিক্রয় কেন্দ্র থেকে ৫ কেজির সিলিন্ডার ভর্তি করা যায়।

সিলিন্ডারও ফেরত দেওয়া যায়
কোনও গ্রাহক যদি গ্যাসের পরিবর্ত হিসেবে অন্য কোনও বিকল্প বেছে নিয়ে থাকেন কিংবা শহর ছেড়ে অন্য কোথাও যাচ্ছেন, এমনটা হয়, তাহলে ইন্ডেনের যে পয়েন্ট অফ সেল থেকে তা নিয়েছিলেন, সেখানে গিয়ে ওই সিলিন্ডার ফিরিয়ে দিতে পারেন। যদি ৫ বছর পরে ফেরত দেওয়া হয়, তাহলে সিলিন্ডারের ৫০ শতাংশ খবর ফেরত দেওয়া হবে। আর সময়সীমা ৫ বছরের বেশি হয়ে গেলে ১০০ টাকা ফেরত দেওয়া হবে।

ঘর থেকে বুক করা যাবে
সিলিন্ডার ফাঁকা হয়ে গেলে, রিফিলের জন্য গ্যাসও বুক করতে পারবেন। এর জন্য কোথাও যাওয়ার দরকার নেই। ইন্ডেনের তরফ থেকে আলাদা একটি নম্বর দেওয়া হয়েছে। 8454955555। দেশের যে কোনও প্রান্ত থেকে এই নম্বরে মিসড কল করে ৫ কেজির সিলিন্ডার বুক করা যাবে। এছাড়াও হোয়াসটঅ্যাপের মাধ্যমেই সিলিন্ডার কুব করা যাবে। এর জন্য রিফিল টাইপ করে 75888 88824 নম্বরে মেসেজ করা যেতে পারে। তাহলে সিলিন্ডার বুক হয়ে যাবে। এছাড়াও 77189 55555-তে ফোন করেও সিলিন্ডার বুক করা যাবে।

দাম বৃদ্ধি হয়েছে ৫ কেজির সিলিন্ডারেরও
১ সেপ্টেম্বর থেকে সারা দেশে রান্নার গ্যাসের দাম বেড়েছে। ভর্তুকি বিহীন ১৪.২ কেজির সিলিন্ডার দাম ২৫ টাকা বৃদ্ধি হওয়ার পরে কলকাতায় দাম গিয়ে দাঁড়িয়েছে ৯১১ টাকা। কলকাতায় ৫ কেজির সিলিন্ডারের দাম ৯ টাকার বৃদ্ধির পরে দাম হয়েছে ৩৩৫ টাকা।












Click it and Unblock the Notifications