LPG Price Cut: মাস পড়তেই আরও সস্তা রান্নার গ্যাসের দাম! জানুন নয়া দাম কী হল
LPG Price Cut: আরও সস্তা হল রান্নার গ্যাসের দাম। মূল্যবৃদ্ধির কোপে সাধারণ মানুষ। সবজি থেকে নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের দাম হু হু করে বাড়ছে। এই অবস্থায় মধ্যবিত্ত মানুষের পক্ষে সংসার চালানো মুশকিল হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে গত কয়েকদিন আগেই ডোমিস্টিক রান্নার গ্যাসের দাম ২০০ টাকা কমিয়েছে সরকার।
এমনকি উজ্জলা যোজনায় সুবিধাভোগীরা ৪০০ টাকা কমে রান্নার গ্যাস (LPG Price Cut) কিনবেন। মাস পড়তেই ফের একবার সস্তায় গ্যাসের দাম। তবে এবার কর্মাশিয়াল গ্যাসের দাম কমালো সরকার। ১৫৮ টাকা কমল এই দাম। বাণিজ্যিক এলপিজি গ্রাহকদের (LPG Price Cut) স্বস্তি দিতেই বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের।

আর তাই সেপ্টেম্বরের শুরুতেই ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম (LPG Price Cut) ১৫৮ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হল। এই সিদ্ধান্তে কয়েক হাজার মানুষ উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে যারা ব্যবসা করেন তাঁদের জন্যে অবশ্যই স্বস্তির খবর।
আজ শুক্রবার থেকেই নয়া দাম কার্যকর হবে। দিল্লিতে ১৯ কেজি কর্মাশিয়াল এলপিজি সিলিন্ডারের নয়া দাম (LPG Price Cut) হবে ১,৫২২ টাকা। একই ভাবে কলকাতা সহ দেশের সমস্ত বড় শহরেই কমার্শিয়াল গ্যাসের দাম ১৫৮ টাকা কমে পাওয়া যাবে। উল্লেখ্য, গত মাসেই কর্মাশিয়াল গ্যাসের দাম কমিয়েছিল সরকার। প্রায় ১০০ টাকা দাম কমানো হয়েছিল। যদিও জুলাইতে দাম (LPG Price Cut) কিছুটা বেড়েছিল। কিন্তু পর পর গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত নিল সরকার।
বলে রাখা প্রয়োজন, রাখি উৎসবের আগেই ডোমেস্টিক রান্নার গ্যাসের দাম কমানোর (LPG Price Cut) সিদ্ধান্ত জানায় মোদী সরকার। যা দেশের মা-বোনেদের রাখি মোদীর তরফে রাখি উপহার বলে ব্যাখ্যা করা হয়। যদিও সরকারের এহেন সিদ্ধান্তকে তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা। তাঁদের দাবি, ভোটের দিকে তাকিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সামনেই লোকসভা নির্বাচন। তার আগে চার রাজ্যে বিধানসভা ভোট। আর সেদিকে তাকিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি বিরোধীদের। ভোট মিটলেই দাম ফের অস্বাভাবিক ভাবে বাড়বে বলেও দাবি বিরোধীদের।

অন্যদিকে উজ্জলা যোজনায় একেবারে বিনামূল্য রান্নার গ্যাস দেওয়ার ঘোষণা করা হয়েছে। দেশের ৭৫ লক্ষ বোনেরা এই সুবিধা পাবেন। এজন্যে কোনও টাকা দিতে হবে না। কানেকশন থেকে গ্যাস-ওভেন সবকিছুই ফ্রি তে সরকারের তরফে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। এই প্রকল্পের আওতায় কয়েক হাজার মানুষ উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications