করোনা ভাইরাসে ধাক্কা বাংলার রপ্তানিতে, বিপর্যস্ত প্রায় ১৫ হাজার পরিবার

কয়েক হাজার মাইল দূরে করোনা ভাইরাসের হানায় বিপর্যস্ত বাংলা রপ্তানি। এখনও পর্যন্ত বাংলার কেউ আক্রান্ত না হওয়ার খবর পাওয়া গেলেও, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার জেরে বাংলা থেকে কাঁকড়া রপ্তানি বন্ধ হয়ে গিয়েছ

কয়েক হাজার মাইল দূরে করোনা ভাইরাসের হানায় বিপর্যস্ত বাংলা রপ্তানি। এখনও পর্যন্ত বাংলার কেউ আক্রান্ত না হওয়ার খবর পাওয়া গেলেও, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার জেরে বাংলা থেকে কাঁকড়া রপ্তানি বন্ধ হয়ে গিয়েছে। এই ফলে ৫ হাজার কাঁকড়া চাষী এবং ১০ হাজার মৎস্যজীবীর আয়ে টান পড়েছে।

বাংলা থেকে চিনে কাঁকড়া রপ্তানি

বাংলা থেকে চিনে কাঁকড়া রপ্তানি

পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির দিকে নজর দেওয়া হবে। চিনের অর্থনীতিতে যেসব জিনিস ভারত থেকে আমদানি করা হয়, তার মধ্যে কাঁকড়াও রয়েছে। জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে চিনে কাঁকড়ার চাহিদা সব থেকে বেশি থাকে। কেননা সেই সময় লুনার নিউ ইয়ার ফেসটিভ সিজন চলে। কিন্তু এবার সেই সময়তেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে সেখানে।

জেলার অর্থনীতিতে আঘাত

জেলার অর্থনীতিতে আঘাত

চিনের করোনা ভাইরাসের থাবা বসিয়েছে পূর্ব মেদিনীপুরের অর্থনীতিতে। কেননা রাজ্যের বেশিরভাগ কাঁকড়া চাষী এই জেলারই বাসিন্দা।

দরকার সরকারি সাহায্য

দরকার সরকারি সাহায্য

পূর্ব মেদিনীপুরের কাঁকড়া চাষীদের সংগঠন জানিয়েছেন, চিনে রপ্তানিই তাদের লাইফলাইন। এখন সেটা বন্ধ হয়ে যাওয়ায় মুশকিলে পড়েছেন তাঁরা। এই সময় তাঁদের সাহায্য জরুরি হয়ে পড়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+