আয়করের স্ল্যাব বাড়েনি, বেতনভুক শ্রেণির জন্য বাজেটে কী ঘোষণা করল কেন্দ্র
আয়করের স্ল্যাব বাড়ল না বেতনভুকদের জন্য। আয়করে বিশেষ কোনও সুবিধার কথাও এদিন ঘোষণা করলেন না জেটলি।
আশা করা হলেও মধ্যবিত্ত শ্রেণিকে বাজেটে খুশি করল না কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। লক্ষ্য ২০১৯ সালের লোকসভা ভোট। আর সেদিকে তাকিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি নিম্নবিত্ত, দরিদ্র শ্রেণিকে টার্গেট করে বাজেট পেশ করলেন। জনমোহিনী না হয়েও এই বাজেট যেন আক্ষরিক অর্থেই জনমোহিনী হয়ে উঠল।

আয়করের স্ল্যাব বাড়ল না বেতনভুকদের জন্য। আয়করে বিশেষ কোনও সুবিধার কথাও এদিন ঘোষণা করলেন না জেটলি। তবে যাতায়াত খরচ ও মেডিক্যাল বিলে ৪০ হাজার টাকা পর্যন্ত ছাড় ঘোষণা করা হয়েছে।
গতবারের বাজেটে জেটলি আয়করের সীমা ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনেন। ২.৫ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে স্ল্যাব আগের বছর না বাড়িয়েও জনতাকে স্বস্তি দিয়েছিলেন জেটলি। তবে এবার কোনও আলাদা সুবিধা দেওয়া হল না।
একইসঙ্গে ক্যাপিটাল গেইন ট্যাক্স বসানো হয়েছে ইক্যুইটির উপরে। যার পরে সেনসেক্সের পতন হয়েছিল। পরে অবশ্য তা কিছুটা অবস্থা সামাল দিয়েছে।
ক্যাপিটাল গেইনের মধ্যে রয়েছে জমি, বাড়ি, বিল্ডিং, গাড়ি, পেটেন্ট, ট্রেডমার্ক, মেশিনারি, গয়না ইত্যাদি। এগুলিতে কর বসানো হয়েছে। লং টার্ম ক্যাপিটাল গেইনে ২০ শতাংশ কর সঙ্গে সারচার্জ বসানো হয়েছে। এছাড়া শিক্ষা ও স্বাস্থ্যে ১ শতাংশ হারে সেস বাড়িয়েছে কেন্দ্র।












Click it and Unblock the Notifications